শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে শার্শায় শীতার্ত মানুষের মাঝে মাষ্ক ও কম্বল বিতরণ

যশোরের শার্শায় ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে অসহায় গরীব-দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে বিনামূল্যে কম্বল এবং করোনা ভাইরাস প্রতিরোধে মাষ্ক বিতরণ করেছেন নাভারণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক যুবলীগ নেতা ফেরদৌস আহমেদ রাজু।
বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় উপজেলার নাভারণ কাঁচা বাজার সংলগ্ন ফেরদৌস আহমেদ রাজুর নিজস্ব বাসভবনের সামনে শতাধিক নারী পুরুষের মাঝে তিনি এই কম্বল ও মাষ্ক বিতরণ করেন।

এসময় ফেরদৌস আহমেদ রাজু বলেন, এখন শীতকাল চলছে। এই শীতে আমার গ্রামের ও আশেপাশের প্রতিবেশি গরীব-অসহায় মানুষেররা যেন শীতের তীব্রতায় জবুথবু না হয়ে পড়ে সে কথা চিন্তা করেই আমার এই ব্যক্তিগত উদ্যোগ।
আমি মানুষের কাছে কোন বিনিময় চায় না। আজ শীতার্ত মানুষের হাতে সামান্য একটা কম্বল তুলে দিতে পেরেছি এবং তাদের পাশে দাঁড়াতে পেরেছি এজন্য আমি ধন্য।

আগামীতেও যেন প্রতিটি মুহূর্ত অসহায়ের পাশে এভাবে দাঁড়াতে পারি এজন্য সকলের কাছে আমি একান্ত ভাবে আমার ও আমার পরিবারের জন্য দোয়া প্রার্থনা করছি।

উক্ত কম্বল ও মাষ্ক বিতরণ অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ আওয়ামীলীগ নেতা মিনহাজ উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইনছাপ মোড়ল, তরুন উদ্যাগক্তা ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান স্বপন ও যুবলীগ নেতা সেলিম রেজাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ