সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে শেখ রাসেলের ভাস্কর্য ভাঙচুর, আটক ১

যশোরের চারখাম্বা মোড়ের শেখ রাসেল ভাস্কর্য ইট মেরে ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আজিম ফকির নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।

আটক আজিম ফকির যশোর সদর উপজেলার আড়পাড়া গ্রামের বাসিন্দা। তিনি প্রিন্টিং প্রেস ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, আজিম ফকির বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়ান। এদিন ভোর তিনটার দিকে তিনি ঘুরতে ঘুরতে শহরের চারখাম্বার মোড়ে যান। এসময় তিনি কয়েকটি ইট নিয়ে শেখ রাসেলের ভাস্কর্য লক্ষ্য করে ছুড়ে মারেন। এতে ভাস্কর্যের কাঁচ ভেঙ্গে যায়। ভাস্কর্যের পাশে দায়িত্বরত পুলিশ সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে আজিম ফকিরকে আটক করে।

তিনি আরো বলেন, আজিম ফকিরের কথাবার্তা অসংলগ্ন। তিনি এর আগে মাদক মামলায় জেলও খেটেছেন। ফলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত কারণ উদঘাটন সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি