রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন শার্শার সন্তান নাজমুল হাসান

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান। তিনি যশোরের শার্শা উপজেলার শার্শা ইউনিয়নের চটকাপোতা গ্রামের নাজিমুদ্দিন মাস্টার এর ছেলে।

গত শনিবারে সম্মেলনের প্রায় এক বছর পর যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এর আগে বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের কাছে হস্তান্তর করেন।
গত বছর ২৩ নভেম্বর জমকালো কংগ্রেসের মধ্যে দিয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছিল।

প্রসঙ্গত, নাজমুল হাসান ছাত্রজীবন থেকে ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি স্বাধীনতা ফার্মাসিস্ট পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে (২০০৭)সাল থেকে কাজ করে আসছেন।
এছাড়াও তিনি বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম-এর উপদেষ্টা’র দায়িত্ব পালন করে আসছেন ২০১৪ সাল থেকে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী যুবলীগ-এর চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র প্রতি শ্রদ্ধা জানিয়ে নাজমুল হাসান বলেন, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি যেমন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় বাঙালি জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা, ও গণতন্ত্র রক্ষায় যুবলীগ প্রতিষ্ঠিত করেন। আর আজ আমরা মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক দেশকে এগিয়ে নিতে এবং অতীতের তুলনায় পজেটিভ রাজনীতির আঙ্গিকে যুবলীগকে ঢেলে সাজাতে কাজ করবে আমাদের নেতা বর্তমান আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে। আর আমি দলের ও সংগঠনের হাই কমান্ডের আমাকে দেওয়া দায়িত্বের মর্যাদা রক্ষায় যথাসাধ্য চেষ্টা করবো। আমার জন্য সকলে দুয়া করবেন।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ