বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, যুব তরুণদের ক্রীড়ামুখী করতে হবে। ক্রীড়াঙ্গনের হারানো জৌলুস ফিরিয়ে আনতে হবে। তরুণ সমাজের শারীরিক মানসিক বিকাশে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবকে ক্রীড়াক্ষেত্র বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, মাদকের ভয়াল থাবার বিপরীতে একমাত্র ক্রীড়াই ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এছাড়া বর্তমান সরকারের গৃহীত বৃক্ষরোপণ অভিযানকে ত্বরান্বিত করতে তিনি সকলকে বৃক্ষরোপণ করার আহ্বান জানান।

সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, নতুনকুঁড়ির মাধ্যমে সরকার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতোমধ্যে সফলতা অর্জন করেছে।

রোববার সকালে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের নির্বাহী কমিটি ও সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এর আগে নব নিযুক্ত সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসককে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবে সকলের সাথে বসে বিশ্বকাপের আর্জেন্টিনা-জর্ডান ম্যাচটি টিভিতে উপভোগ করেন।
তিনি ক্লাবটি এগিয়ে নিতে সবধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত হওয়ায় সকলেই তাকে অভিনন্দন জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বাবু সন্তোষ কুমার পাল, উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি ও বাফুফে সদস্য সাইফুল ইসলাম বাবু, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বাবু হরেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, সহ-সভাপতি শেখ জামিল হোসেন, সহ-সাধারণ সম্পাদক রজিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, কোষাধ্যক্ষ হবিবুর রহমান, প্রচার সম্পাদক অহিদুজ্জামান অহিদ, সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক রবিউল হাসান, নির্বাহী কমিটির সদস্য হেলাল হক, শেখ রেজাউল ইসলাম, ক্রীড়া সংগঠক ও সাংবাদিক কাজী সিরাজুর রহমান, সাবেক ফুটবলার দিলীপ কুমার ঘোষ, পলাশ মজুমদার, শরিফুল ইসলাম শরীফ, সানবিম করিম সিয়াম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু