শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে বিনামুল্যে ফুট পার্সেল বিতরণ

কমিউনিটি বেজ্ড ফুট ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের আওতায় রাজগঞ্জে বিনামুল্যে ফুট পার্সেল বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ মে) সকালে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় নব জীবন, পলাশপোল সাতক্ষীরার নির্বাহী পরিচালক ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খানের সভাপতিত্বে ও এবিএস ফাউন্ডেশন রাজগঞ্জের নির্বাহী পরিচালক আব্দুল হক তুহিনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার, সম্মিলনী ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে এবিএস ফাউন্ডেশন রাজগঞ্জের মাধ্যমে, নভো জীবন ইউ কে-এর সহযোগীতায় ও নব জীবন, পলাশপোল, সাতক্ষীরার বাস্তবায়নে ২০০ জন গরীব পরিবারের মাঝে ১০ প্রকারের পণ্যের একটি ফুট পার্সেল বিতরণ করা হয়। বিতরণকৃত পার্সেলের মধ্যে চাল, মুসুর ডাল, মুড়ি, আলু, সয়াবিন তেল, লবণ, আটা, সাবান ইত্যাদি পণ্য রয়েছে।

উল্লেখ্য- এবিএস ফাউন্ডেশ রাজগঞ্জের মাধ্যমে উল্লেখিত প্রতিষ্ঠান গত ২ বছর ধরে রাজগঞ্জ এলাকার ঝাঁপা, চালুয়াহাটি, মশ্বিমনগর, হরিহরনগর, খেদাপাড়া ও রোহিতা ইউনিয়নের গরীব অসহায় মানুষদের বিভিন্ন সহযোগীতা করে যাচ্ছে। যেমন- মানুষের চিকিৎসা সেবা প্রদান ও বিনামুল্যে ওষুধ বিতরণ, অক্সিজেন দেওয়া, বাড়িতে টিউবওয়েল দেওয়া, ভ্যান গাড়ী দেওয়া, সেলাই মেশিন দেওয়া ইত্যাদি।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার