বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে মাছের ঘের থেকে মুদি দোকানির লাশ উদ্ধার

মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় মাছের ঘের থেকে বিল্লাল হোসেন (৪০) নামের এক মুদি দোকানির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ মার্চ-২০২২) সন্ধ্যায় রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের লক্ষণপুর এলাকার জনৈক উজ্জ্বলের ঘেরে লাশটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ যান এবং মাছের ঘেরে থেকে লাশ ও ঘের পাড়ে, পড়ে থাকা বিল্লালের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করেছে।
বিল্লাল হোসেন লক্ষণপুর গ্রামের আব্দুল সরদারের ছেলে। তিনি চার কন্যা সন্তানের জনক। স্থানীয় নেংগুড়াহাট বাজারে তাঁর মুদি দোকান রয়েছে।

পুলিশসহ স্থানীয়রা জানান- ব্যবসা করতে যেয়ে অনেক ঋণ হয়ে যান বিল্লাল। এ নিয়ে স্ত্রী আমেনা খাতুনের সাথে তার প্রায় ঝগড়া হতো। শুক্রবার (১৮ মার্চ-২০২২) বিকেলে স্ত্রীর সাথে ফের ঝগড়া হয় বিল্লালের। এরপর তিনি দোকানে চলে যান। রাতে সেখান থেকে আর বাড়ি ফেরেননি। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে শনিবার বিকেলে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে উজ্জ্বলের ঘেরে স্বামীর ভাসমান লাশ দেখতে পান আমেনা।

স্থানীয়দের ধারণা বিষপানে বিল্লাল আত্মহত্যা করেছেন। বিষ খাওয়ার পর তিনি ঘেরের পাড়ে বমি করেন। সে বমি খেয়ে একটি শালিখ পাখি মারা গেছে। ঘেরের পাড়ে পাখিটিকে মৃত পড়ে থাকতে দেখা গেছে।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) লিটন মিয়া এদিন সন্ধ্যায় ঘটনাস্থল থেকে বলেন- স্থানীয়দের ভাষ্য অনুযায়ী প্রাথমিক ধারণা করা হচ্ছে ঋণের দায়ে ও স্ত্রীর সাথে অভিমান করে কিছু একটা ঘটেছে। ময়না তদন্ত ছাড়া বিস্তারিত বলা যাচ্ছে না।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার