বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের জায়গা পরিদর্শনে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

যশোরের মণিরামপুর উপজেলার পশ্চিমাঞ্চল তথা রাজগঞ্জ অঞ্চলের মানুষের সু-চিকিৎসার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে রাজগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। তার জন্য প্রয়োজন ছিলো ৫০ শতক জমি।

এই জমি একদাগে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক মরহুম রজব আলীর পরিবারের পক্ষ থেকে রাজগঞ্জ ডিগ্রী কলেজের পাশে হাসপাতালের নামে দানকরা হয়। এই জমি সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি-২০২২) বিকালে তিনি পরিদর্শন করেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন- সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ইউম্যান কনসালটেন্ট চেয়ারম্যান শেখ মুন্নি, সাবেক সংসদ সদস্য এড. মনিরুল ইসলাম মনির, মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, রাজগঞ্জ বাজার পরিচালনা (উন্নয়ন) কমিটির সাধারণ সম্পাদক ও রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুল লতিফ, অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আলহাজ কফিল উদ্দিন আহম্মেদ, রাজগঞ্জ বাজার পরিচালনা (উন্নয়ন) কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম চাকলাদার, জমিদাতা পরিবারের পক্ষে মরহুম শিক্ষক রজব আলীর মেয়ে জাহানারা বেগম ও তার জামাতা আব্দুস সামাদ, রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম, কমিশনার মো. কামরুল ইসলাম, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষারসহ রাজগঞ্জ অঞ্চলের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজও পরিদর্শন করেন।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান