রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজনীতিতে এলে ভালই করবেন সৌরভ, বললেন দেবশ্রী রায়

লকডাউন, কোয়রান্টিন পর্ব শেষ। পর্দায় আবার ‘দাদাগিরি আনলিমিটেড’ সিজন ৮। ফিরছেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়।

চলতি সপ্তাহের শনি আর রবিবার বুকড স্পেশাল এপিসোডের জন্য।

সেলিব্রেশন করতে ‘দাদা’ সেটে ফিরছেন ‘কলকাতার রসগোল্লা’ নিয়ে!

চ্যানেল সূত্রে খবর, চলতি সপ্তাহে সৌরভের সঙ্গে ‘দাদাগিরি’-তে দেখা যাবে তারকা-বিধায়ক দেবশ্রী রায়কে। থাকবেন মিঠু-সব্যসাচী চক্রবর্তী, রাজেশ শর্মাও।

বহু দিন পরে পর্দায় আবার দেবশ্রী। দর্শক অধীর অপেক্ষায়। অভিনেত্রী নিজে কতটা খুশি রিয়্যালিটি শোয়ে এসে?

আনন্দবাজার ডিজিটালকে উত্তর দেবশ্রীর, ‘‘খেলা তো নিয়মমাফিক হলই। প্রচুর আড্ডাও দিলাম। এটাই ভীষণ আনন্দ দিয়েছে। লকডাউনের জন্য বহুদিন বহু জনের সঙ্গে দেখা নেই। এখানে এসে মিঠুদি, সব্যসাচী চক্রবর্তী, রাজেশদার সঙ্গে দেখা হল। মনটা ফুরফুরে হয়ে গেল।’’

লকডাউনে বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং নিজের সংস্থার সঙ্গে হাতে হাত মিলিয়ে অফিসপাড়ার অভুক্ত সারমেয়দের খাবারের ব্যবস্থা করেছেন তিনি। প্রচুর সময় কাটিয়েছেন পরিবারের সঙ্গে। কাজের চাপে যা সাধারণত করে উঠতে পারেন না।

আড্ডা প্রসঙ্গে দেবশ্রীর বক্তব্য, তাঁর নিজেরই হিসেব ছিল না মোট ক’টি ছবিতে অভিনয় করেছেন! সব্যসাচীদা হিসেব কষে জানিয়েছেন, কমপক্ষে ২০০টি ছবি অভিনেত্রীর ঝুলিতে। তার মধ্যে অনেকগুলোতেই তাঁরা একসঙ্গে কাজ করেছেন।

প্রথম সিজনের সৌরভের থেকে সিজন ৮-এর সৌরভ কতটা এগিয়ে? “শো পরিচালনার সময় সূক্ষ্ম রসবোধ, প্রতিযোগীদের লেগপুলিং আর আন্তরিকতা মিশিয়ে সঞ্চালনাতেও তিনিই ‘মহারাজ’!” সাফ কথা দেবশ্রীর।

অনেকটা কেবিসি-র অমিতাভ বচ্চনের স্টাইলে? ‘‘ঠিক বলেছেন’’, সায় ‘১৯ এপ্রিল’-এর মিঠুর। জানালেন, হয়তো মিল রয়েছে দু’জনের সঞ্চালনায়। কিন্তু ‘দাদা’ কখনওই অনুকরণ করেননি বিগ বি-কে।

আড্ডায় নাকি সৌরভ নিজেই কথায় কথায় বায়োপিকের প্রসঙ্গ এনে রাজেশ শর্মাকে বলেছেন, ‘‘ধোনির বেলায় তুমি ছিলে। আমার বায়োপিকেও থাকবে তো?’’ জানালেন অভিনেত্রী। সৌরভ তাঁর ভূমিকায় হৃতিক রোশনকে চাইলেও দেবশ্রীর মত, ফ্রেশ কাউকে নেওয়া উচিত। যে পরিশ্রম করে নিজেকে ‘সৌরভ’ বানিয়ে নিতে পারবেন। তিনি খুশি যে বাংলায় না হয়ে হিন্দিতে এই বায়োপিক হবে। বললেন, ‘‘সৌরভ আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তাঁর জীবন তাই বাংলায় সীমাবদ্ধ না রেখে ছড়িয়ে দেওয়া উচিত সারা দেশে। হিন্দিতে হলে সেটা হবে।’’ যদিও নিজের ভূমিকায় সৌরভ নিজে অভিনয় করুন, এটা চান না তিনি। যুক্তি, সৌরভ অভিনেতা নন। তাই তাঁকে এই দায়িত্ব না দেওয়াই বাঞ্ছনীয়। এবং প্রাক্তন অধিনায়কও যে এই পথে পা বাড়াবেন না, নিশ্চিত ‘দাদার কীর্তি’র ‘বিনি’।

এই মুহূর্তের জ্বলন্ত জল্পনা, ২০২১-এর রাজ্য রাজনীতিতে নাকি অভিষেক হতে পারে বাংলার মহারাজের। একজন বিধায়ক হিসেবে দেবশ্রী চাইবেন, রাজনীতির মাঠেও খেলুন সৌরভ? প্রশ্ন শুনেই নিমেষে রক্ষণাত্মক রাজনীতিবিদ, ‘‘এটা সম্পূর্ণ সৌরভের ব্যক্তিগত ব্যাপার। আমি এটুকু বলতে পারি, রাজনীতিতে এলেও ভালই করবেন তিনি।’’

কোন দলে দেখতে চান ‘দাদা’-কে? ফোনের ওপ্রান্তে হাসির শব্দ, ‘‘এখনও যা জল্পনা তা নিয়ে কিছু বলা উচিত?’’

সৌজন্যে: আনন্দবাজার পত্রিকা

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল