বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাশিয়ার যে অস্ত্র মাত্র ২০ মিনিটে ব্রিটেন, ৩০ মিনিটে পৌঁছাতে পারে আমেরিকায়!

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ মঙ্গলবার হামলার ষষ্ঠ দিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।

এদিকে, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর আগে পশ্চিমাবিশ্বকে হুমকি দিয়ে রেখেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেছেন, “ইউক্রেনকে ন্যাটো রুশ বাহিনীর বিপক্ষে সৈন্য দিয়ে সহায়তা করলে প্রতিঘাতের পরিণতি এতটাই ভয়াবহ হবে, যা ইতিহাসে আগে দেখা যায়নি। ”

এছাড়াও ইউক্রেন অভিযানের মাঝেও তিনি পরমাণু ইউনিটকে ‘সর্বোচ্চ সতর্কতায়’ থাকার নির্দেশ দিয়েছেন।

পুতিনের এই হুমকি নিঃসন্দেহে বিশ্বের জন্য আতঙ্কের।

সত্যিই কি এমন আতঙ্ক সৃষ্টির সক্ষমতা আছে পুতিনের?
অবশ্যই আছ। , পুতিনের কাছে এমন অস্ত্রাগার আছে। যেখানে এ রকম আনুমানিক পাঁচ হাজার ৯৭৭ যুদ্ধাস্ত্র আছে। এর মধ্যে এক হাজার ৬০০ অস্ত্র যেকোনও সময় যেকোনও পরিস্থিতিতে মোতায়েনের জন্য প্রস্তুত থাকে।

ভয়ঙ্কর এই অস্ত্রগুলো স্থল, সাবমেরিন এবং প্লেন থেকে নিক্ষেপযোগ্য।

এর মধ্যে রয়েছে অ-কৌশলগত পরমাণু অস্ত্র, যেগুলোর ধ্বংসাত্মক শক্তি কিছুটা কম। আরও রয়েছে তেজস্ক্রিয় ক্ষমতাসম্পন্ন অস্ত্র, যেগুলো বেসামরিক আক্রমণে নয়, বরং সামরিক স্থাপনা ধ্বংসের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এগুলো ল্যান্ড মাইন থেকে টর্পেডো যেকোনও কিছুই হতে পারে। এসব অস্ত্র এখন পর্যন্ত কোনও যুদ্ধে ব্যবহার করা হয়নি।

এছাড়াও রাশিয়ার কাছে আরও ভয়ঙ্কর কৌশলগত পারমাণবিক অস্ত্র রয়েছে। সেগুলো শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র।

এর মধ্যে রয়েছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা রাশিয়া থেকে মাত্র ২০ মিনিটে ব্রিটেন এবং ৩০ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। এই কৌশলগত অস্ত্রগুলো খুবই ভয়ঙ্কর। সাতান নামের এই অস্ত্রের বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে পুরো শহর।

এই ধরনের অস্ত্রের ব্যবহার নিঃসন্দেহে পুতিনের জন্যও বিশাল ঝুঁকি নিয়ে আসবে। কারণ, তিনি জানেন যে ন্যাটো বাহিনীর কাছেও সমান মারাত্মক অস্ত্রের মজুদ রয়েছে। যুক্তরাজ্যের কাছে ২২৫টি। ফ্রান্সের রয়েছে ২৯০টি। এছাড়াও আমেরিকার কাছে আছে পাঁচ হাজার৪২৮টি। তবে তিনি হয়তো প্রতিশোধের কথা চিন্তাই করেননি। সূত্র: দ্য সান

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন