মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রেলপথের দুই পাশে ১৬০ কেজি দেশি খেজুরের আটি ছড়িয়ে সবুজায়নের উদ্যোগ

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং দেশীয় গাছের বিস্তারে ব্যতিক্রমী এক উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে বেনাপোল-মোংলা রেলপথের দুই পাশজুড়ে প্রায় ১৬০ কেজি দেশি খেজুরের আটি ছড়িয়ে দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে ১৬০ কেজি দেশি খেজুরের আটি বিভিন্নভাবে সংগ্রহ করা হয়েছে।

উদ্যোগটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন যশোরের মণিরামপুর উপজেলার মদনপুর সম্মিলনী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. শফিয়ার রহমান। তিনি জানান, রেললাইনের দুই পাশের অনাবাদি জায়গায় খেজুর গাছ জন্মানোর মাধ্যমে ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দেশীয় বৃক্ষসম্পদ বৃদ্ধিতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা করছেন।
মঙ্গলবার (৩০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আহ্বানে মো. শফিয়ার রহমান বলেন, “আমরা যদি আজ একটি ছোট উদ্যোগ গ্রহণ করি, আগামী প্রজন্ম তার সুফল ভোগ করবে। দেশীয় খেজুর গাছ শুধু পরিবেশের জন্য উপকারী নয়, এটি আমাদের ঐতিহ্যেরও অংশ। তাই আসুন, সবাই মিলে এই সবুজায়ন কর্মসূচিতে অংশ নিয়ে প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।”
তিনি আরও জানান, এই কর্মসূচিতে স্বেচ্ছাসেবী, শিক্ষার্থী, শিক্ষক, পরিবেশপ্রেমীসহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নিতে পারবেন। প্রকৃতিকে সবুজে সমৃদ্ধ করার এ উদ্যোগ সফল করতে তিনি সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন।
স্থানীয় পরিবেশসচেতন মহলের মতে, পরিকল্পিতভাবে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা গেলে দীর্ঘমেয়াদে রেলপথের দুই পাশ সবুজে আচ্ছাদিত হবে এবং পরিবেশ সংরক্ষণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা অফিসের পরিচয়ে ফোন, পিন-ওটিপি চেয়ে প্রতারণার চেষ্টা : আতঙ্কে অভিভাবকরা

হেলাল উদ্দিন : মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বিতরণের পর আবারও সক্রিয়বিস্তারিত পড়ুন

নতুন রূপে ভবদাহ সুইচ গেট, দর্শনার্থীদের পদচারণা বাড়ছে এলাকায়

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের ভবদাহ। নতুন করে নির্মিতব্য ভবদাহ সুইচ গেটবিস্তারিত পড়ুন

বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের, রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের হাজরাকাটি গ্রামে বাবাকে বিদ্যুৎস্পৃষ্টবিস্তারিত পড়ুন

  • মুক্তেশ্বরী নদীতে অবৈধ পাটা ও নিষিদ্ধ জালের দৌরাত্ম্য, হুমকির মুখে পানিপ্রবাহ ও মৎস্যসম্পদ
  • মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু
  • ১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা
  • ‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ