শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রেলের রানিং স্টাফদের কর্মবিরতি স্থগিত

রোববার মধ্যরাত থেকে কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত আগামী ১০ কার্যদিবস স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। এতে ট্রেন চলাচল বন্ধের যে আশঙ্কা ছিল, সেটি কেটে গেল।

রোববার সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় রোববার মধ্যরাত থেকে টানা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছিল রেলওয়ের রানিং স্টাফরা।

মো. মজিবুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর অফিস থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। আগামী ২৯ আগস্ট (মঙ্গলবার) এ বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে সমিতির নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। তাই উচ্চ পর্যায়ের আশ্বাসে আমরা আগামী ১০ কার্যদিবস আমাদের কর্মবিরতি স্থগিত করেছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আশ্বাস পেয়ে আমরা এ ১০ কার্যদিবস কর্মবিরতি স্থগিত করেছি। এরপর আমরা একদিনও আর সময় বাড়াবো না। দাবি পূরণ না হলে আমাদের ঘোষণা অনুযায়ী রেল চলাচল বন্ধ থাকবে।

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্সের বাড়তি অর্থ এবং সেই অনুযায়ী পেনশন প্রদানের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি।

ব্রিটিশ রেল আইন অনুযায়ী চলন্ত ট্রেনে দায়িত্ব পালন করা কর্মীদের মূল বেতনের সঙ্গে অতিরিক্ত কাজের জন্য বাড়তি অর্থ প্রদান করা হয়। এটি মাইলেজ প্রথা নামে পরিচিত। আর মূল বেতন অনুযায়ী প্রাপ্য পেনশন থেকে ৭৫ শতাংশ বেশি অর্থ দেওয়া হয়। রানিং স্টাফরা এভাবেই বেতন ও পেনশন পেয়ে আসছিলেন ।

কিন্তু ২০২১ সালে রানিং স্টাফদের মাইলেজ সুবিধা সীমিত করে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। সেখানে পেনশনে পাওয়া অতিরিক্ত ৭৫ শতাংশ অর্থও বাতিল করা হয়। এতেই রানিং স্টাফরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

পূর্বের সুযোগ-সুবিধা বহালের জন্য তারা দুই বছর ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। কিন্তু এর কোনো সুরাহা না হওয়ায় রোববার মধ্যরাত থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছিল কেন্দ্রীয় সংগঠন।

উল্লেখ্য, রানিং স্টাফদের মধ্যে রয়েছেন ট্রেনচালক, সহকারী চালক, টিটিই ও ট্রেন চালক।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী