সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় পাগলকে বাঁচাতে গিয়ে গাছের সঙ্গে বাইকের ধাক্কায় প্রাণ গেলো ২ বন্ধুর

এম ওসমান, বেনাপোল (যশোর): যশোরের শার্শায় পথচারী পাগলকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গোলাম ফারুক (৩৯) ও সোহেল রানা (৩৫) নামে দুই বন্ধু নিহত হয়েছেন।
এ সময় গুরুত্বর আহত হয়েছেন রাজ কুমার রায় রাজন (৩০) নামের আরেক বন্ধু।

শুক্রবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজার ভূমি অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

গোলাম ফারুক যশোর শহরের গাজীপাড়ার আব্দুর জলিলের ছেলে ও সোহেল রানা ঘোপ সেন্ট্রাল রোডের সোভান সরদারে ছেলে।
আহত রাজ কুমার মণিরামপুর থানার নেহালপুর খাড়ুখালি গ্রামের জয়দেব কুমারের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, তিন বন্ধু মোটরসাইকেল যোগে বেনাপোল থেকে কাজ সেরে বাড়ির উদ্দেশ্য রওনা দেন। শার্শা বাজারে ভূমি অফিসের সামনে পৌঁছালে হঠাৎ এক পাগল পথচারী সামনে চলে আসলে তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই সোহেল রানা নিহত হন।

বেনাপোল ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে গোলাম ফারুক ও রাজ কুমার রায় রাজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক গোলাম ফারুককে মৃত ঘোষণা করে। আহত রাজ কুমার রায় রাজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ

যশোরের শার্শায় গভীর রাতে বসতঘরে প্রবেশ করে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে অশ্লীলবিস্তারিত পড়ুন

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩