বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বালিকা ফুটবলারদের মাঝে বুট প্রদান

শেখ শাহাজাহান আলী শাহীন: সাতক্ষীরার কলারোয়ায় বালিকা ফুটবলারদের মাঝে বুট প্রদান করা হয়েছে।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা) অনুর্ধ্ব -১৭ জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করার লক্ষ্যে উপজেলার কয়লা হাইস্কুল মাঠে শনিবার অনুশীলনরত বালিকা খেলোয়াড়দের মাঝে বুট ও প্রয়োজনীয় খেলার সামগ্রী প্রদান করা হয়।

কলারোয়া বালিকা টিমের ১৮ জন বালিকা খেলোয়াড়দের মাঝে বুটসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, ফুটবল কোচ মাসউদুল ইসলাম মাসুদ প্রমুখ।

এসময় বালিকারা নতুন খেলার সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত হয়ে জেলা পর্যায়ের খেলায় ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেন ও কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ইউএনও’কে ধন্যবাদ জানান।

উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা জেলা পর্যায়ের খেলা ৮ অক্টোবর রবিবার থেকে সাতক্ষীরা স্টেডিয়ামে শুরু হবে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা