শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার নবচাতক শিশু তাসিন ৩ দিনেও উদ্ধার হয়নি, পুলিশের ভুমিকা নিয়ে জনমনে প্রশ্ন

গত ৩ দিনেও উদ্ধার হয়নি ২৫ দিনের নবজাতক তাসিন। গত বুধবার সকাল ১০ টায় ছদ্মবেশী এক মহিলা বাগআঁচড়া বাজার থেকে তাসিনকে চুরি করে। তাসিন শার্শার রুদ্রপুর গ্রামের আশরাফুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌস এর প্রথম সন্তান। জান্নাতুলের বয়স এখন ১৯ বছর। অল্প বয়সে সন্তান হারিয়ে জান্নাতুল এখন পাগলপ্রায়। গত ৩ দিনেও পুলিশ জান্নতুলের সন্তানকে উদ্ধার করতে পারেনি। ঘটনার পর পরই পুলিশ ও ডিবি পুলিশ মাঠে নামে। কিন্তু তারা তাসিনকে উদ্ধার করতে ব্যার্থ হয়। পুলিশের ভুমিকা নিয়ে অসন্তোষ গ্রামের মানুষ।

গত ২০ জানুয়ারি সকাল ৮ টার দিকে উক্ত ছদ্মবেশী মহিলা গয়ড়া কামারবাড়ী মোড় থেকে ভবানীপুর গ্রামের মৃত রওশন আলীর ছেলে আব্দুল হাকিমের ভ্যান ভাড়াকরে। এরপর রুদ্রপুর গ্রামের জোহর আলী শীলের বাড়ীতে আসে এবং তাকে সাথে নিয়ে আশরাফুল এর শশুরবাড়ী যায় ও সেখান থেকে জান্নাতুল ও তার সন্তানকে নিয়ে বাগআঁচড়ায় যায়। এরপর কৌশলে ঐ মহিলা জোহর আলীকে সরিয়ে নবজাতকটি নিয়ে কেটে পড়ে। বৃহস্পতিবার দুপুরে শার্শা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তাসিনের বাবা, দাদা ও পরিবারের অন্যান্যদের সাথে কথা বলেছেন। তিনি তাসিনকে উদ্ধারের বিষয়ে তাদেরকে আস্বস্ত করলেও তাসিন এখনো উদ্ধার হয়নি।

জনমনে সন্দেহ ঐ মহিলা শুধুমাত্র তাসিনের দাদার বাড়ীতেই যাতায়াত করেছে এবং দাদা জোহর আলী ও বাবা আশরাফুল ইসলামের সাথে যোগাযোগ রেখেছে। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে রহস্য বেরহতে পারে বলে এলাকাবাসীর বিশ্বাস।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ