রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার পাঁচভুলোট সীমান্তে ১৩ পিস সোনার বারসহ মহিলা আটক

ভারতে পাচারের সময় শার্শা উপজেলার পাঁচভূলোট সীমান্ত থেকে ১ কেজি ৫০০ গ্রাম ওজনের ১৩ পিস সোনার বার সহ পপি খাতুন (২৫) নামে এক মহিলাকে আটক করেছে বিজিবি।

পপি বেনাপোল পোর্টথানার পুটখালি গ্রামের কামাল হোসেনের স্ত্রী।

মঙ্গলবার দুপুরে পাঁচভূলোট সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

২১ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লে:কর্নেল মনজুর-ই-এলাহী জানান, পাচভুলোট সীমান্ত দিয়ে পপি খাতুন ১৩ পিচ সোনার বার ভারতে পাচারের চেষ্টা করছিলো। তখনই বিজিবি সদস্যরা গোপনে সংবাদ পেয়ে, পাঁচভূলোট সীমান্তে অভিযান চালিয়ে ১৩টি সোনার বার সহ পপি খাতুনকে আটক করে। উদ্ধার করা সোনার মূল্য ১ কোটি টাকা বলে তিনি জানান।

পপি খাতুন ও তার স্বামী কামাল হোসেন নিয়মিত ভারতে সোনা পাচার করে বলে বিজিবিকে জানায়। তারা কেবল মাত্র সোনা বহন বরে ভারতে পৌছে দেয়।
সোনা ব্যাবসায় জড়িত মুল মালিকের সন্ধানে রয়েছে বিজিবি। আটক পপি খাতুন কে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক