বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে দুই শিশু আহত

যশোরের শার্শা উপজেলার টেংরা গ্রামে একটি আম বাগানে কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে ফাহাদ হোসেন (৮) ও শায়ন্তি (৭) নামে দুই শিশু আহত হয়েছে।

আহত দুই শিশুর মধ্যে ফাহাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তাকে যশোর সদর হসপিটালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা দক্ষিণ পাড়ার একটি আম বাগানে এ ঘটনাটি ঘটে।

আহত ফাহাদ হোসেন টেংরা গ্রামের আসাদুল ইসলামের ছেলে ও শায়ন্তি উপজেলার কাঠুরি গ্রামের মোঃ পিন্টুর মেয়ে। শায়ন্তি টেংরা গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিলো।

আহত শায়ন্তি জানান, ‘আমরা দুজনে বাড়ির পাশে আব্দুর রহিমের আম বাগানে খেলছিলাম। হঠাৎ আমরা একটি বাজার করা প্লাস্টিকের প্যাকেট দেখি, তারপর সেটা খুলে দেখি তার ভিতর চাউলের কুড়ার ভিতর লাল টেপ প্যাচানো দুইটি বল আছে। ফাহাদ ওই বল দুটা বের করে খেলার বল মনে করে একটির টেপ খুলে ফেললে বিকট আওয়াজ হয়ে সেটি বিস্ফোরণ হয়। এতে ফাহাদ মারাত্মক আহত হয় এবং আমি হাতে ও মুখে অল্প আঘাত পাই। পরে এলাকায় লোকজন এসে আমাদের উদ্ধার করে এবং ফাহাদকে যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।’

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খাঁন জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, একটি বোমা উদ্ধার করা হয়েছে।’
এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা