শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় নির্বাচনী পথসভায় কেন্দ্রীয় যুবলীগ নেতা রফিকুল ইসলাম

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম বলেন, জাতির জনকের কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজে স্বাক্ষরীত নৌকা প্রতীক বরাদ্দ দিয়েছেন শার্শার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক কবির উদ্দিন আহমেদ তোতাকে।

এছাড়াও এই উপজেলায় আরো ১০টি ইউনিয়নে নৌকা প্রতীক বরাদ্দ দিয়েছেন। আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে নৌকাকে বিজয় করার জন্য কাজ করে যাব। তবে যারা নৌকা প্রতীক এর বিরদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন আমি তাদের সাবধান করে দিতে চাই যদি বাংলাদেশ আওয়ামীলীগ এর পরিচয়ে থাকতে চান তাহলে সময় থাকতে সরে আসুন। আর যদি এভাবে চলতে থাকেন তবে এ দল থেকে বহিস্কার হবেন। বাংলাদেশ আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে আজ আপনারা সন্মানিত হয়েছেন। আবার সেই দলের বিরুদ্ধে আপনার ষড়যন্ত্র করবেন তা হতে দেওয়া যাবে না। নৌকা প্রতীকের সাথে যারা বেঈমানি করছেন দলের মধ্যে থেকে তাদের ছাড় দেওয়া হবে না। গত ১০ বছরে আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে আপনারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন। আমরা কোন অন্যায় অত্যাচার-জুলমবাজদের কাছে মাথা নত করব না।

আওয়ামীলীগের খেয়ে আওয়ামীলীগের নামে পোষ্টার বেনার ফেস্টুন টানিয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী নেতা কর্মীদের উপর অন্যায় অত্যাচার এবং সহিংস ঘটনা ঘটাবেন তা মেনে নেওয়া যাবে না। এর সমুচিত শিক্ষা আপনাদের দেওয়া হবে। এখনও সময় আছে জননেত্রীর নৌকা প্রতীকের উপর শ্রদ্ধা রেখে কাজ করুন। শুক্রবার বিকাল ৪টার সময় নাভারন বাজারে নৌকা মার্কার প্রার্থী কবির উদ্দিন আহমেদ তোতার নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন ।

এসময় শার্শা উপজেলা আওয়ামীলী যুবলীগের সহ-সভাপতি রহুল কুদ্দুস ভুইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক বাবলুর রহমান বাবলু, সদস্য নাজমুল হাসান, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ইলিয়াছ আযম, বনও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ সরোয়ার, অর্থ বিষয়ক সম্পাদক খোদাবক্স, নজরুল ইসলাম, যুবলীগ নেতা মনিরুজ্জামান সোনা, সেলিম রেজা, আব্দুল হান্নান হান্নু, তরিকুল ইসলাম ঝন্টু, মাহবুর রহমান মিন্টু, আলিমুজ্জামান, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম বাদল, সহ-সভাপতি ইমরান হোসেন ইমু ও আশরাফুজ্জামান সম্রাট প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা