শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় পরীক্ষার খাতা জমা দেয়া হলো না সামিয়ার, ঘাতক ট্রাক কেড়ে নিলো তার প্রাণ

সামিয়া ইসলাম শেফার পরীক্ষার খাতা আর জমা দেয়া হলো না। বৃহস্পতিবার সকালে সে যশোরের শার্শা উপজেলার নাভারন গার্লস হাইস্কুলে পরীক্ষার খাতা জমা দিতে যাচ্ছিলো। যাওয়ার পথে ঘাতক ট্রাক তার প্রাণপাখি কেড়ে নেয়।

নিহত সামিয়া ইসলাম শেফা (১৫) শার্শার উলাশি কাঠুরিয়া গ্রামের সামিউল ইসলামের মেয়ে ও নাভারন বুরুজবাগান গার্লস হাইস্কুলের ৮ম শ্রেনীর ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সামিয়া পরীক্ষার খাতা জমা দিতে বাসা থেকে ভ্যানে করে নাভারন বুরুজবাগান গার্লস স্কুলে যাচ্ছিলো। নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উলাশি খাজুরা নামক স্থানে তাদের ভ্যান পৌছালে দ্রুতগামী একটি ট্রাক এসে তাদের ধাক্কা দেয়। এসময় সামিয়া ছিটকে ট্রাকের তলে পড়ে গেলে ঘাতক ট্রাক তাকে পিষ্ট করে দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থলেই মারা যায় সামিয়া।

নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ওসি টিটো বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছি। ঘাতক ট্রাক স্কুল ছাত্রী সামিয়াকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে গেছে।
তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা