বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় বিএনপি নেতা কামরুল ইসলাম মুন্নার মায়ের ইন্তেকাল

যশোরের শার্শার উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের মো. কামরুল ইসলাম মুন্নার (মাতা) মোছা. রাবেয়া খাতুন (৬২) নামে এক ব্যক্তি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সোমবার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন অসুস্থ হয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন।

মৃত মোছা. রাবেয়া খাতুন শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের আবু তালেব মাস্টার এর স্ত্রী ও কায়বা ইউনিয়ন বিএনপি’র ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ কামরুল ইসলাম মুন্নার মাতা।

মৃত্যুকালে তিনি ১ ছেলে, স্বামী পরিবার পরিজন সহ অসংখ্য গুনগ্রহী আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমার জানাযার নামাজ সোমবার দুপুরে জোহরের নামাজের শেষে বাগুড়ী দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়।

জানাযার নামাজ পরিচালনা করেন বাগুড়ী দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুল্লাহ ও বাগুড়ী বেলতলা আল আকসা জামে মসজিদের ইমাম আবু দাউদ গাজী।

এসময় মো. নাসির উদ্দিন (মেম্বার), মাস্টার শরিফুল ইসলাম, ডা. আজিজুল ইসলাম আজিজ, সাংবাদিক সোহাগ হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা রাকিবুল ইসলাম রিপন, মনিরুজ্জামান মনি, যুবদল নেতা কামরুজ্জামান মিঠু মো. আশরাফুলসহ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা