বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ৪র্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণ চেষ্টার রিপোট প্রকাশ করায় সাংবাদিককে হুমকি

যশোরের শার্শায় সাংবাদিক জাহাঙ্গীর আলমকে প্রাণনাশের হুমকি দিয়েছে দু্র্বৃত্তরা।এ ঘটনায় তিনি রবিবার সকালে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার জিডি নং-৯২৫ তাং২২/১১/২০।

জাহাঙ্গীর আলম দৈনিক সরেজমিন ও প্রতিদিনের বাংলাদেশ ডট কম এ কর্মরত রয়েছেন।
তিনি বলেন,শার্শার টেংরা গ্রামে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণচেষ্টার একটি সংবাদ প্রকাশ করায় তার জীবন নাশের হুমকি দেয় অভিযুক্তরা ।শনিবার সন্ধা ৫টা ৪৭ মিনিটে ০১৭৩০-২৩৮৯০৭ ও রাত ১০টা ৪২ মিনিটে ০১৭১২-৫৮৬০৩৫ নম্বর থেকে তাঁকে ফোন করে অকথ্য ভাবে গালাগাল করে ও প্রাণনাশের হুমকি দেয়।

সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন শার্শা উপজেলার সময় টিভির সাংবাদিক আজিজুল হক। দ্রুত হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

সাংবাদিক সোহাগ হোসেন বলেন, সংবাদ প্রকাশের জের ধরে হুমকি দেয়ার ঘটনা ন্যক্কারজনক। আমরা এই হুমকি দাতাদের শাস্তি দাবি করছি। প্রকাশিত সংবাদের ভুল বা অতিরঞ্জিত কিছু থাকলে তিনি মামলা করতে পারতেন। প্রতিবাদ দিতে পারতেন। তিনি সেটা না করে যেখানে পাবে সেখানে হত্যার হুমকি দিয়েছেন। এটা বাক স্বাধীনতার পরিপন্থী।

গত ১৭ নভেম্বর মঙ্গবার রাতে শার্শা উপজেলার টেংরা গ্রামে ৪থ শ্রেণীর ছাত্রীর ধর্ষন চেষ্টার অভিযোগে শার্শা থানায় একটি মামলা হয়।যার মামলা নং৩২ তাং১৭/১১/২০। এ মামলা ইসমাইলের নামে ও অজ্ঞাত ৭/৮ জনের নামে করা হয়।পুলিশ ঐ রাতেই ইসমাইলকে আটক করলেও অজ্ঞাতরা থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে।এই সংবাদটি প্রকাশ করায় তাকে হত্যার হুমকি দেয়া হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, এ ঘটনায় জাহাঙ্গীর নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক