বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষা খাতের বিনিয়োগ শ্রেষ্ঠ বিনিয়োগ : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা খাতের বিনিয়োগ হচ্ছে শ্রেষ্ঠ বিনিয়োগ। তাই মহান স্বাধীনতার পর দেশ গড়ার স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, শিক্ষাখাতে জিডিপির ৪ শতাংশ বিনিয়োগ করতে হবে। যা তখন বিশ্বের অন্য যেকোনো রাষ্ট্রনায়ক বা চিন্তাশীলগণ বলেননি। আজ তাই জাতির পিতার সেই স্বপ্ন পূরণে আমাদের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তিন বছর উদযাপন ও নবীনবরণ অনুষ্ঠানে শনিবার ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। তাই তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা বিস্তারে দেশের জন্য কাজ করছেন। যার ফলে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো সারাদেশে উচ্চ শিক্ষাসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে।

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাছিম আখতার।

স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার প্রকৌশলী আব্দুল হাই।

অনুষ্ঠানে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম চৌধুরীসহ আরো বেশ কয়েকজন অতিথি, শিক্ষার্থী ও অভিভাবক বক্তব্য রাখেন।

২০২০ সালে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও চলতি বছরের মাঝামাঝিতে অস্থায়ী ক্যাম্পাসে তার একাডেমিক কার্যক্রম শুরু হয়।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী