শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিশুর কামড়ে সাপের বাচ্চার মৃত্যু!

চুয়াডাঙ্গায় জান্নাতুল নামে এক মানবশিশুর কামড়ে প্রাণ হারিয়েছে একটি গোখরা সাপের বাচ্চা। এতদিন শুনে এসেছি সাপের কামড়ে মানুষ মারা যায়; কিন্তু এখন শোনা গেল ভিন্ন কথা।

মঙ্গলবার (৭ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার উজলপুর গ্রামের বিলপাড়ায় এ ঘটনা ঘটে।

শিশুর মা শিলা বলেন, খাটের নিচে থাকা একটা সাপের বাচ্চাকে ধরে দুই জায়গায় কামড় দিয়ে রক্ত বের করে দেয় জান্নাতুল। এরপর সাপ হাতে নিয়েই খাটের নিচ থেকে বের হয়ে আসে।

চুয়াডাঙ্গায় এক বছর বয়সী শিশুর কামড়ে একটি সাপের বাচ্চার মৃত্যুর কথা জানিয়েছে পরিবার। জান্নাতুল ফেরদৌস নামের শিশুটির বাড়ি বিলপাড়া গ্রামে। তার বাবা রিয়াজুল ইসলাম ও মা শিলা খাতুন।

শিলা বলেন, সকালে দেড় বছর বয়সী চাচাতো ভাই কাউসারের সঙ্গে জান্নাতুল ঘরে বসে খেলছিল। খেলতে খেলতে দুজনই খাটের নিচে চলে যায়।

খাটের নিচে থাকা একটা সাপের বাচ্চাকে ধরে দুই জায়গায় কামড় দিয়ে রক্ত বের করে দেয় জান্নাতুল। এরপর সাপ হাতে নিয়েই খাটের নিচ থেকে বের হয়ে আসে। প্রায় আধ হাত লম্বা সাপের মৃত বাচ্চা ও জান্নাতুলকে নিয়ে দ্রুত হাসপাতালে যান পরিবারের সদস্যরা। তাদের দাবি এটি গোখরা সাপের বাচ্চা। একই কথা বলেন সদর হাসপাতালের চিকিৎসক মাহবুবুর রহমান মিলন।

শিশুবিশেষজ্ঞ মাহবুবুর রহমান মিলন বলেন, শিশুটিকে সাপের বাচ্চা কামড় দিয়েছে কি না তা ভালোমতো পরীক্ষার জন্য তাকে শিশু ওয়ার্ডে ভর্তি করে নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি। বাহ্যিকভাবে শিশুটির মধ্যে কোনো জটিলতা আমি দেখিনি। মৃত সাপের বাচ্চাটি হাসপাতালে আনা হয়েছিল। দেখে গোখরার বাচ্চা বলে মনে হয়েছে।

সৌজন্যে: আওয়ার নিউজ বিডি

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়