শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শুরুতেই সাফল্য পিরোজপুর ডিবি পুলিশ দক্ষিণ বিভাগের

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি দক্ষিণ বিভাগের কার্যক্রম শুরু হয় গত সেপ্টেম্বর মাসের শুরুর দিকে।মঠবাড়িয়া, ভান্ডারিয়া ও কাউখালী থানা এলাকায় মঠবাড়িয়া অফিস থেকে ডিউটি করে ডিবি পুলিশের এ চৌকস টিম। ইতোমধ্যে মাদক উদ্ধার, মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও মামলা দিয়ে সাফল্যের সাড়া ফেলেছে পুলিশের বিশেষ এ ইউনিটটি।

২৬ অক্টোবর ভান্ডারিয়া পৌর শহরের সার্কিট হাউস রোডের মেডিসিন কর্নারের পূর্ব পাশ থেকে সুমন (২৪) নামে একজনকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। আটককৃত ওই যুবক ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পশ্চিম চেচরি গ্রামের সেকান্দার হাওলাদারের পুত্র। তার মায়ের নাম মোসাঃ মজিদা বেগম।

গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলা ডিবি পুলিশের (দক্ষিণ বিভাগ) একটি টিম ঘটনাস্থলে গিয়ে মাদক সহ সুমনকে গ্রেপ্তার করে। তার নামে ভান্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এফআইআর দায়ের করা হয়েছে। মামলা নং – ২৫। ধারা – মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনী ১৯(ক)।

ডিবি পুলিশ পিরোজপুর দক্ষিণ ওই একই দিনে মঠবাড়িয়ার ফুলঝুরি গ্রামের করিম আকন মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে ইটসোলিং রাস্তার ওপর থেকে ইয়াবাসহ সরোয়ার সরদার (৪০) নামে একজনকে আটক করে। আটককৃত মাদকাসক্তের বাড়ি পশ্চিম পাতাকাটা গ্রামে। তার নামে মঠবাড়িয়া থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। মামলা নং-২৬, তাং-২৬/১০/২০২১ খ্রি.।ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক) রুজু করা হয়।

সেপ্টেম্বর মাসেও মঠবাড়িয়ার বিভিন্ন এলাকা থেকে মাদক উদ্ধার ও আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। অপরাধপ্রবন এলাকা হিসেবে পরিচিত মঠবাড়িয়া এখন অনেকটাই নিরাপদ।

শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন সময়ে ইভটিজিং বন্ধে ক্লাশ শুরুর আগে ও ছুটির পরে গেইটে ও রাস্তায় নজরদারি রাখছে ডিবি পুলিশ।

এলাকার নিরাপত্তা জোরদারে ওসি (ডিবি) আসলাম উদ্দিন সমাজের সচেতন মানুষের নিকট মোবাইল নাম্বার পৌঁছে দিয়েছেন। তথ্য পেলেই তাৎক্ষণিক ব্যবস্হা নেওয়ার জন্য প্রস্তুত পুলিশের এ বিশেষায়িত ইউনিট।

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ বিভাগের ওসি আসলাম উদ্দিন বলেন, ডিবি পুলিশ পুলিশের বিশেষায়িত একটি ইউনিট।মাদক উদ্ধার, মামলা তদন্ত,অস্ত্র উদ্ধার, গুজব,ইভটিজিং প্রতিরোধসহ অপরাধ দমন ও অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহনে ডিবি পুলিশ বদ্ধ পরিকর।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ