বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ আমানুল্লাহ ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মুক্তচিন্তার মানুষ : সাবেক এমপি হাবিব

কামরুল হাসান।। বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ভাষাসৈনিক শেখ আমানুল্লাহ ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মুক্ত চিন্তার মানুষ। ভাষা আন্দোলনসহ শিক্ষা বিস্তারে শেখ আমানুল্লাহর অবদান দেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করবে।

রোববার বেলা ১২ টায় শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ মিলনায়তনে আলহাজ্ব শেখ আমানুল্লাহর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধান অতিথি আরও বলেন, একজন শিক্ষক নেতা হিসেবে শিক্ষকদের সকল আন্দোলন-সংগ্রামে ও অধিকার আদায়ে শেখ আমানুল্লাহ ছিলেন অগ্রসৈনিক।

উপজেলা মাধ্যমিক ও কলেজ শিক্ষক সমিতির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ও কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্যাহ আমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, শেখ আমানুল্লাহর জ্যেষ্ঠ পুত্র প্রফেসর শেখ সাইয়েদুল ইসলাম বাবু, মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফ, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, কাজিরহাট কলেজের অধ্যক্ষ এসএম শহিদুল ইসলাম, প্রয়াত শেখ আমানুল্লাহর কন্যা আফরোজা বানু, অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম রব্বানী, সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন সেন্টু, সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন, কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, হেলাতলা আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল আলিম, খোরদো হাইস্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক শিক্ষক নেতা আব্দুল করিম, আনারুল ইসলামসহ বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ্ডলী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী।

স্মরণসভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রধান শিক্ষক শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রয়াত শেখ আমানুল্লাহর পুত্রবধূ ও কন্যাসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৩১ আগস্ট ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য ভাষা সৈনিক ও কিংবদন্তি শিক্ষক নেতা আলহাজ্ব শেখ আমানুল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!