শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে অবৈধ ডাম্পার চলাচলে মোবাইল কোর্টের জরিমানা, ইটভাটাকে সতর্কতা

এবিএম কাইয়ুম রাজ : শ্যামনগরের সোনারমোড় ও গুমানতলী এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘন করে অবৈধভাবে ডাম্পার পরিচালনার দায়ে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

১২ এপ্রিল ২০২৫ তারিখে পরিচালিত এই মোবাইল কোর্টের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবদুল্লাহ আল রিফাত। অভিযানে সহযোগিতা করেন শ্যামনগর থানার পুলিশ সদস্যবৃন্দ এবং স্থানীয় সচেতন জনগণ।

জানা যায়, এইচবি ব্রিকস-এর স্বত্বাধিকারী বিল্লাল তার ডাম্পার দিয়ে অবৈধভাবে সড়কে চলাচল করাচ্ছিলেন। এ কারণে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২(১) ধারা অনুযায়ী তাকে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও মোবাইল কোর্ট দুটি ইটভাটার মালিকদের কাছ থেকে তিন দিনের মধ্যে রাস্তার ওপর জমে থাকা মাটি পরিষ্কার করে নেওয়ার জন্য মুচলেকা গ্রহণ করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা অমান্য করলে পরবর্তীতে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনসাধারণের নিরাপত্তা ও সড়ক চলাচলের সুবিধার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও

সাতক্ষীরার শ্যামনগর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের এমন একটি জনপদ, যার জীবন ও জীবিকাবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করতেবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল