রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে আত্মীয় পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিলো অপিরিচিত নারী

সাপ্তাহিক ছুটিতে গ্রামের বাড়িতে গেছেন ভাড়াটিয়া। সে সুযোগে অপরিচিত এক নারী ভবন মালিকের পরিবারের কাছে নিজেকে পরিচয় দিলেন ছুটিতে যাওয়া ভাড়াটিয়ার আত্মীয় হিসেবে।
আস্থা অর্জনের জন্য তাদের কাছে ভাড়াটিয়ার মুটোফোন নম্বরও চাইলেন ঐ (প্রতারক নারী) নারী। এভাবে বাড়িতে প্রবেশ করে নানা কথা আর গল্পের ছলে কৌশলে ঢুকে পড়লেন একেবারে অন্দর মহলে।

গৃহকর্তাসহ অন্য পুরুষ সদস্যরা বাইরে থাকার সুযোগে আগন্তক ঐ নারী বেশ কিছু সময় কাটিয়ে দেয় সেকানে। এদিকে এক পর্যায়ে পরিবারের নারী সদস্যরা শিশুদের গোসল ও খাওয়া নিয়ে ব্যস্ত হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে প্রতারক নারী লুটে নিলেন নগদ টাকাসহ স্বর্ণালংকার।

ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা একটার দিকে শ্যামনগর উপজেলা সদরের বাদঘাটা গ্রামে। বছর পঁচিশ বয়সের প্রতারক ঐ নারীর প্রতারণার শিকার হয়েছে আশা ব্রিকস এর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মুজিবর রহমানের পরিবার।

সহধর্মীনির বরাত দিয়ে মুজিবর রহমান জানান, বোরকা পরিহিত ঐ নারী মুখ খুলে রাখলেও ওড়না জড়িয়ে রাখছিলেন। পুরুষ সদস্যদের অনুপস্থিতিতে তিনি অত্যন্ত সাবলীলভাবে গোটা বাড়িতে ঢুকে পরিবারের নারী সদস্যদের আস্থা অর্জন করেন। তারপর সুযোগ বুঝে কিছু টাকা আর গহনা নিয়ে চম্পট দিয়েছে।

এদিকে, সাইফুল ইসলাম ও শামিম হোসেনসহ বাদঘাটা গ্রামের কয়েকজন জানান সম্প্রতি একই মহল্লার আরও কয়েকটি বাসায় ঢুকে ভিন্ন ভিন্ন কৌশলে প্রতারক চক্র নগদ টাকা এবং মুল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়েছে। এলাকায় অপরিচিত নারীদের সাথ বেশ কয়েক পুরুষকে সন্দেহজনকভাবে এলাকায় চলাচল করতেও দেখা গেছে বলেও জানান তারা।

এবিষয়ে বাদঘাটা ইয়ং ষ্টার ক্লাবের সভাপতি রেজওয়ানুল আজাদ নিপুন বলেন, বাদঘাটা অত্যন্ত জনবহুল এলাকা। নানা প্রান্তের মানুষের বসাবসের সুযোগকে কাজে লাগিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্র নানা অপকর্ম করে যাচ্ছে। অবিলম্বে ক্লাবের স্বেচ্ছাসেবকদের দিয়ে সমগ্র এলাকায় সতর্ক হওয়ার ব্যাপারে প্রচারণা চালানো হবে।
সূত্র: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মো. নজরুল ইসলাম জানিয়েছেন, তিনি এখনো খাতা কলমেবিস্তারিত পড়ুন

সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও

সাতক্ষীরার শ্যামনগর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের এমন একটি জনপদ, যার জীবন ও জীবিকাবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

  • উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ
  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী