রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে ক্ষতিগ্রস্থ সড়ক সংস্কার করলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’

শ্যামনগরে ব্যাক্তিগত উদ্যোগে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্থ সড়ক সংস্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’-এর সদস্যরা।

সোমবার (০৪ অক্টোবর) বিকালে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট থেকে ঈশ্বরীপুর বাজারগামী রাস্তার ক্ষতিগস্থ কিছু অংশ সংস্কার করে তারা।

রাস্তা সংস্কার কাজে স্বেচ্ছাশ্রম দেন শরুব ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা পরিচালক এস এম জান্নাতু্ল নাঈম, ঈশ্বরীপুর ইউনিয়নের সদস্য রাশিদুল ইসলাম, সাইফুল্লাহ ইসলাম, নূর মোহাম্মদ , জোবায়ের হোসেন, সজীব হোসেন প্রমুখ।

রাস্তা সংস্কার প্রসঙ্গে শরুব ইয়ুথ টিমের ঈশ্বরীপুর ইউনিটের টিম লিডার রাশিদুল ইসলাম বলেন, বর্ষা মৌষুমে খ্যাগড়াঘাট থেকে ঈশ্বরীপুর বাজারগামী সোলিং রাস্তাটির কিছু অংশের ইট উঠে খাদে পরিণত হয়। সেখানে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটতো। স্থানীয় জনপ্রতিনিধিরাও রাস্তাটি সংস্কারে এগিয়ে আসেনি তাই আমরা শরুব এর স্বেচ্ছাসেবকরা দায়িত্ব নিয়ে রাস্তাটি সংস্কার করেছি।

সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক এস এম জান্নাতুল নাইম বলেন, শ্যামনগর উপজেলায় আমাদের ‘শরুব’-এর ১২টি টিম রয়েছে। আমরা সবসময় জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় ওই রাস্তাটি সংস্কার করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সেই সাংবাদিকের বৃদ্ধ বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে, প্রশ্নবিদ্ধ পুলিশের ভূমিকা

সাতক্ষীরার শ্যামনগরের সাংবাদিক বিলাল হোসেনের পিতা আক্তার মল্লিক (৬৬) কে ২০২০ সালেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও এগ্রোইকোলজি পরিকল্পনা প্রণয়ন

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে উপকূলীয় অঞ্চলের কৃষি ও খাদ্যব্যবস্থা ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে।বিস্তারিত পড়ুন

  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে অপহরণের চেষ্টা!
  • শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
  • সুন্দরবনে মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ জেলে জেলে ১ সপ্তাহেও বাড়ি ফিরেননি
  • শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
  • শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ
  • সুন্দরবনে দুবলার চরে ঘুরতে আসা পর্যটক রিয়াজ আহমেদের মরদেহ উদ্ধার
  • শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ
  • ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা