শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে গরীব হিন্দুদের চিংড়ি ঘের দখলবাজ হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন

সাতক্ষীরার শ্যামনগরের দক্ষিণ তালবাড়িয়ায় সংখ্যালঘু গরীব হিন্দুদের মৎস্য খামার তথা চিংড়ি ঘের জবরদখল ও হামলা নির্যাতনের প্রতিবাদে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষক গোপাল চন্দ্র মাঝি অভিযোগ করে বলেন, সন্ত্রাসী প্রদীপ কান্তি মাঝি বর্তমানে হাফিজুর রহমান, সন্নত শেখ, পিজুস মন্ডল, ছাড়াও এলাকার আরও ৩০/৪০ জন লোকজন গত ২ আগস্ট ২০২০ তারিখ রাত ৯টার সময় তার লিজকৃত ঘেরের সব মাছ লুট করে নিয়ে যায় এবং জীবননাশের হুমকি দেয়।

মালিক পক্ষ গোপাল চন্দ্র মাঝি, প্রশান্ত কুমার মাঝি ও দীনবন্ধু মাঝির নিকট থেকে পঁাচ বছরের জন্য চিংড়ি ঘের করার জন্য চুক্তিবদ্ধ (ডিড) করে জমি লিজ গ্রহণ করেন মৃত সুধির মাঝির ছেলে তপন কুমার মাঝি। কিন্তু ঘেরের মালিক পক্ষ’র একজন বর্তমানে দেশে না থাকায় মালিকপক্ষের শরিক মৃত অধর চন্দ্র মাঝির ছেলে প্রদীপ কান্তি মাঝি সঙ্গবদ্ধ সন্ত্রাসীদের এনে কয়েকবার তার লিজকৃত ঘের লুট করে এবং লুট করার সময় ঘেরে লুটপাট ও ঘেরের বাসা ভাংচুর করেছে বলে জানান তপন কুমার।

তিনি বলেন, ৯৯৯ নম্বরে এ ব্যাপারে ফোন দিলে পুলিশ এসে সন্ত্রাসীদলের একজনের লাইসেন্সবিহীন মটর সাইকেল আটক করলেও একটি ফোন পেয়ে অভিযান পরিচালনাকারী পুলিশ সেই বাইকটিও ছেড়ে দেয়। সন্ত্রাসীরা বরাবরই প্রকাশ্য হুমকি দেয় এই গ্রামের মানুষ শ্যামনগর থানা ও উপজেলা সদরে গেলেই পিটিয়ে মেরে ফেলবে।

শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক গোপাল চন্দ্র মাঝি, তপন কুমার মাঝি, কমলা মন্ডল, সৌরভ মন্ডল ও মনিন্দ্রনাথ গাইন।

তারা সন্ত্রাসীদের অত্যাচার থেকে মুক্ত হয়ে এলাকায় শান্তিতে বেঁচে থাকার জন্য নিরাপত্তা চান।

এ ব্যাপারে শ্যমনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, তালবাড়িয়ায় সংখ্যালঘু গরীব হিন্দুদের মৎস্য খামার তথা চিংড়ি ঘের জবরদখল চেষ্টা ও হামলা নির্যাতনের বিষয়ে জানা নেই। কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে। শ্যামনগর উপজেলার মানুষ যথেষ্ট ভাল আছে।

এদিকে, শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান পরিচয় দিয়ে ০১৭১৪৯৪৯৩১৪ নাম্বার থেকে ফোনদিয়ে জানান, তিনি ওই জমি নিয়ে বিচার করেছেন কয়েকজন নেতাকে নিয়ে। তবে হামলার বিষয়টি তার একটি প্রতিপক্ষ রাজনৈতিকভাবে হয়রানী করতে তার বিরুদ্ধে করে যাচ্ছে।

সম্প্রতি সাতক্ষীরা শহরেও গরীব হিন্দুদের জমি জবর দখলের চেষ্টার অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় যুবলীগ সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানকে বহিস্কার করে।

একই রকম সংবাদ সমূহ

‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মো. নজরুল ইসলাম জানিয়েছেন, তিনি এখনো খাতা কলমেবিস্তারিত পড়ুন

সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও

সাতক্ষীরার শ্যামনগর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের এমন একটি জনপদ, যার জীবন ও জীবিকাবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

  • উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ
  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী