বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে ভাড়াটিয়া লোক নিয়ে স্ত্রীকে খুন জখমের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরের যৌতুকের দাবীতে স্ত্রীকে মারপিট ও হত্যা চেষ্টার পর স্বামীর বিরুদ্ধে স্ত্রী আদালতে মামলা দায়ের করায় স্বামী রফিকুল ইসলাম ভাড়াটিয়া লোকজন নিয়ে স্ত্রীকে মারপিট ও খুন জখমের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, শ্যামনগর উপজেলার পূর্বকৈখালী গ্রামের রুহুল আমিনের কন্যা মোছা: নুর বানু। বর্তমানে তিনি সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার ভাড়াবাড়িতে বসবাস করছেন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, বিগত ২৪/৫/২০০৯ তারিখে ২০ হাজার টাকা দেন মোহর ধার্যে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ আলীপুর সড়কখালী গ্রামের মোহাম্মাদ আলী গাজীর পুত্র রফিকুল ইসলামের সাথে ইসলামি শরিয়ত মোতাবেক আমার বিয়ে হয়। বিয়ের পর তার ঔরশে আমার গর্ভে একটি কন্যা সন্তান জন্ম গ্রহণ করে। বিয়ের কয়েকবছর পর থেকে আমার স্বামী রফিকুল ইসলাম বিভিন্ন সময়ে আমার পিতার কাছে যৌতুক দাবি করতে থাকে। আমার পিতা একটি বেসরকারি প্রতিষ্ঠানের নৈশপ্রহরীর কাজ করেন। যে কারণে স্বামীর দাবিকৃত যৌতুকের টাকা আমার পিতার পক্ষে দেওয়া অসম্ভব হয়ে পড়ে। তারপরও বিভিন্ন সময়ে তার দাবি মেটানোর চেষ্টা করেছেন আমার পিতা।

তিনি আরো বলেন, গত ১২/৯/২০২১ তারিখে স্বামী রফিকুল আমার বাবার কাছ থেকে ১লক্ষ টাকা যৌতুক আনার আমাকে চাপ সৃষ্টি করে। আমি পিতার কাছ টাকা আনতে রাজি না হওয়ায় আমার স্বামী আমাকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। এসময় আমার স্বামী আমাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এবং ঘরে তালা লাগিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। কোন উপায় না পেয়ে আমি পিতার বাড়িতে চলে আসি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে আদালতে একটি মামলা দায়ের করি। মামলার বিষয়ে অবগত হয়ে স্বামী রফিকুল ইসলাম ভাড়াটিয়া লোকজন নিয়ে আমাকে মারপিট করে। মামলা তুলে নিতে বর্তমানে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। মামলা তুলে না নিলে আমার ছোট ছোট ভাইদের মিথ্যা মামলা জড়িয়ে হয়রানি করবে মর্মেও হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। বর্তমানে তার হুমকিতে আমি এবং আমার পিতার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভূগছি।

সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় একজন অসহায় নারী হিসেবে যৌতুকলোভী স্বামী রফিকুল ইসলামের হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন, ভুক্তভোগীর পিতা রুহুল আমিন, মাতা মঞ্জুয়ারা বেগম, একমাত্র শিশু সন্তান লামিয়া সুলতানা।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও

সাতক্ষীরার শ্যামনগর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের এমন একটি জনপদ, যার জীবন ও জীবিকাবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করতেবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল