শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংসদে হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা বিল-২৩ পাস, কলারোয়া হোমিওপ্যাথিক কলেজের অভিনন্দন

ডা.শফিকুর রহমান: বাংলাদেশ জাতীয় সংসদের ২৫ তম ও শেষ অধিবেশনে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা বিল-২০২৩ পাস হয়েছে।

বৃহস্পতিবার (০২ রা নভেম্বর) মহান জাতীয় সংসদের ২৫ তম অধিবেশনের সর্বশেষ দিনের প্রথমার্ধে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক অনুপস্থিত থাকায় বিলটি পাশের জন্য গ্রহন ও পাশের অনুরোধ জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অতঃপর বিল’র পক্ষে কয়েকজন সংসদ সদস্য আলোচনা করেন। এরপর উপস্থিত সকল সংসদ সদস্যদের সর্ব সম্মতিক্রমে তা পাস হয়।
এর আগে প্রাথমিক অনুমোদন ও চূড়ান্ত অনুমোদনের পর গত ২৩ অক্টোবর বিল’টি জাতীয় সংসদে উত্থাপিত ও সংসদীয় কমিটিতে প্রেরণ করেন। অতঃপর গত ২৬ অক্টোবর বিলটি যাচাই বাছাই করে রিপোর্ট প্রদান করে। যার পরিপ্রেক্ষিতে ২৯ অক্টোবর সংসদে বিলটি গৃহীত হয় এবং ০২ রা নভেম্বর মহান সংসদে বিলটি পাশ হয়।
এই আইনের মাধ্যমে দেশের হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় নতুন সূর্য উদিত হলো।

এদিকে বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা বিল -২০২৩ মহান সংসদে পাস হওয়ায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে অধ্যক্ষ ডাঃ আব্দুল বারিক- প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক এমপি ,বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডাঃ দিলীপ কুমার রায়, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার কাম সেক্রেটারী ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম সহ সংশ্লিষ্ট সকলকে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার

আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্তবিস্তারিত পড়ুন

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিরবিস্তারিত পড়ুন

  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান