রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সনদ বিতরণের মধ্যদিয়ে সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের কর্মশালা সম্পন্ন

সাতক্ষীরা প্রতিনিধি: সংবাদ, সাংবাদিকতা, শিশু অধিকার, লিঙ্গ বৈষম্য ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সাতক্ষীরায় কুড়িজন শিশুসাংবাদিকের প্রশিক্ষণ কর্মশালা সনদ বিতরণের মাধ্যমে শেষ হয়েছে।

কর্মশালা প্রশিক্ষণ প্রদান করেন ইউনিসেফের জেন্ডার কনসালটেন্ট নাজনীন পাপ্পু।

নাজনীন পাপ্পু শিশু সাংবাদিকদের বলেন শিশু বয়স থেকেই লিঙ্গ সংবেদনশীলতা সম্পর্কে সচেতনতার বিকল্প নেই।

সাবলীল ও দক্ষ সাংবাদিকতার স্বার্থে সবাইকে পড়াশুনা ও জানা বোঝার জায়গাটি স্পষ্ট হওয়া দরকার। শিশু সাংবাদিকদের কর্মশালার শেষ দিনের প্রশিক্ষণে শিশু কিশোরদের উদ্দেশ্যে ইউনিসেফের ক্যাপাসিটি বিল্ডিং ও মিডিয়া কনসালট্যান্ট চন্দন লাহেড়ী বলেন, শিশু সাংবাদিকতার জন্য দরকার নিয়মিত লেখালিখি করা। আর ভাল লিখতে হলে অবশ্যই বেশী বেশী পড়তে হবে। বিকেলে সনদ বিতরণের মধ্যদিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়। তিনদিনের এই কর্মশালা সমন্বয় করেন বিডি নিউজের জ্যেষ্ঠ সহকারি সম্পাদক মাজহার সরকার।

বিডি নিউজের জ্যেষ্ঠ সহকারি সম্পাদক মাজহার সরকার বলেন, একটি সংবাদের জন্য কে কী কেন কখন কোথায় কিভাবে তথ্যমালা সাজানো দরকার তেমনি একটি শিশুর বেড়ে ওঠার পেছনে লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, চিন্তা ও মননশীল বই পড়া, মেইনস্ট্রিমের গণমাধ্যমের খবরাখবরের সাথে যুক্ত থাকাও জরুরী।

কর্মশালায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন, শিক্ষার্থী, অর্পিতা ঘোষ, রোহান চৌধুরী, পূজা ঘোষ, খালিদ সাইফুল্লাহ, দিশান হায়দার, মোহতারিমা তুবা, নুসরাত জামান, মো: ফারদিন, আরিশা জাহিন, আতিফা সুলতানা, তাসনিমুন নিশান, অরণা জামান, ইব্রাহিম আহসান উল্লাহ, রিফাত রহমান, তৌলিক রায়, নাফিসা তাবাসসুম সারা, অগ্নিভ বিশ্বাস প্রমুখ।

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী পুরবী স্কল্যাষ্টিকা গোমস জানায়, তার কাছে তিনটি দিনের প্রশিক্ষণ ছিল অনেকটা স্বপ্নের মতো। এই প্রশিক্ষণ তার শিশু সাংবাদিকতা শুধু নয় তার পথ আগামী দিনের পথচলাকে সহজতর করবে।
কর্মশালায় সামগ্রিক চিত্র রঙতুলিতে অংকন করে বিডি নিউজের জ্যেষ্ঠ সহকারি সম্পাদক মাজহার সরকারকে প্রদান করে শিশু সাংবাদিক জারিন তাসনিম খান।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তালহা বিন মিজান জানায়, সাতক্ষীরার মতো এমন প্রান্তিকের জেলায় ইউনিসেফ ও বিডিনিউজ কতৃক এমন বিশ্বমানের প্রশিক্ষণ কর্মশালা তাদেরকে অনুপ্রাণিত করেছে।

জেলার কয়েক হাজার আগ্রহী শিশুদের মধ্য থেকে দশজন কন্যা শিশু ও দশজন ছেলে শিশু এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়।

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নুসরাত জামান জানায়, সে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোরের মতো একটি মেইনস্ট্রিম গণমাধ্যমে নিজেকে সম্পৃক্ত করতে পেরে নিজেকে গর্বিত মনে করছে।

রোববার শেষদিনে নবারুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ল্যাবের ডিজিটাল ট্রেণিং রুমে শিশু সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সাংবাদিক ও হ্যালো’র জেলা সমন্বয়ক শরীফুল্লাহ কায়সার সুমন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক