শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বি.এস.এইচ সিংগা হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া বি.এস.এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা-২৩’ ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় স্কুলের হলরুমে ৮ম ও ৯ম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ।

স্কুল পরিচালনা কমিটির সদস্য সাবেক ইউপি সদস্য ওসমান গণির সভাপতিত্বে ও শিক্ষক-সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাবেক জিবি সদস্য সমাজ সেবক ফজলুর রহমান, জিবি সদস্য মাস্টার আব্দুল আলিম, মাস্টার আব্দুস সবুর, শিক্ষিকা নাসরিন আক্তার, ১০ম শ্রেণীতে উত্তীর্ণ মেধাবী ছাত্র আল মামুন স্বাধীন, ৯ম শ্রেণীতে উত্তীর্ণ মেধাবী ছাত্রী তামিন তাহারিন তুলনা।

এ সময় উপস্থিত ছিলেন জিবি সদস্য অভিভাবক আনোয়ার হোসেন, বাবুল আক্তার, জিবি সদস্য অভিভাবক সালমা খাতুন, সাবেক জিবি সদস্য গোলাম সরোয়ার, সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, আব্দুর রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, স্বপন সরকার, আব্দুস সালাম, রফিকুল ইসলাম, শিক্ষিকা তহুরা খাতুন, শুভংকর মজুমদার, বিকাশ ঘোষ, বদরুজ্জামান বদরু, মেহেদী হাসান, অফিস স্টাফ সাহিদা খাতুন, লিমা খাতুন, মাসুদ হোসেনসহ অসংখ্য মা অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

সভা শেষে ৮ম ও ৯ম শ্রেণীতে অধ্যায়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা-২৩’ ফলাফল ঘোষনা করা হয়।

প্রকাশিত ফলাফলে উভয় শ্রেণীতে উত্তীর্ণ ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে স্কুল ও অভিভাবকদের দেয়া পুরস্কার তুলে দেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব