বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সন্তানকে ধর্ষণের অভিযোগে মায়ের মামলা, বাবা আটক

ফেনীর সোনাগাজীতে শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ।

বুধবার ভোরে রাজবাড়ি জেলার সদর থানার ডি সেক্টর এলাকা থেকে তাকে আটক করা হয়।

সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, গত ২৭ জানুয়ারি ফেনীর সোনাগাজী উপজেলায় অভিযুক্ত ব্যক্তি তার মেয়েকে নিয়ে ঘুমাতে যাওয়ার কথা বলে স্ত্রীর অগোচরে ধর্ষণ করেন। পরবর্তীতে কন্যা শিশুটির মা ৩ ফেব্রুয়ারি সোনাগাজী মডেল থানায় লিখিত একটি অভিযোগ করেন। ঘটনার পর পালিয়ে যায় পিতা। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে রাজবাড়ি থেকে অভিযুক্ত পিতাকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় ১৪টি মামলা রয়েছে। সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিহ্নিত সন্ত্রাসী ও জলদস্যু। দুপুরে অভিযুক্তকে ধর্ষণ মামলায় আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বদরুল মোল্লা, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন, সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল পলাশ, ডিএসবি ইন্সপেক্টর শহিদুল্লাহসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর