শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাকিব-তামিমসহ ৫ ক্রিকেটার ছাড়া দেশে ফিরলো সিরিজজয়ী টাইগাররা

আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজ হারিয়ে বিজয়ীর বেশে দেশে ফিরলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগেই জানা, অধিনায়ক তামিম ইকবাল, সিনিয়র সদস্য মুশফিকুর রহিম এবং বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দলের সঙ্গে ফিরছেন না। তারা সপ্তাহখানেক ইংল্যান্ডে অবস্থান করবেন। তারপর নিজের মত করে ফিরবেন।

ওই তিন ক্রিকেটারের সাথে আসেননি লিটন দাস ও সাকিব আল হাসানও। লিটন ইংল্যান্ডে রয়ে গেছেন। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন এ তথ্য।

সাকিব ইংল্যান্ড থেকে ফেরার পথে দুবাই থেকে ভারতের ফ্লাইটে গেছেন। সেখান থেকে যুক্তরাষ্ট্র যাবেন কিনা, তা বলতে পারেননি বিসিবি মিডিয়া ম্যানেজার।

অর্থাৎ মোট ৫ ক্রিকেটারকে ছাড়া দেশে ফিরেছে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ জেতা টিম বাংলাদেশ।

বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে টাইগাররা।

ঘরের মাঠে অনায়াসে জিতলেও চেমসফোর্ডে বিরূপ কন্ডিশনে তামিমের দল কী করে, সেটাই ছিল দেখার। সব অনিশ্চয়তা পাশ কাটিয়ে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ।

বৃষ্টিতে প্রথম ম্যাচ ধুয়ে মুছে গেলেও পরের দুই খেলায় যথাক্রমে ৩ উইকেট আর ৪ রানে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে তামিমের দল। অবশ্য দুটি ম্যাচই জিততে কষ্ট করতে হয়েছে বেশ।

দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের টার্গেট ছিল ৪৫ ওভারে ৩২০। নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় আর মুশফিকুর রহিমরা সে কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করেছেন। বাঁহাতি টপ অর্ডার শান্ত ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি (৯৩ বলে ১১৭) হাঁকিয়েছেন।

আর রোববার রাতে শেষ খেলায় হাতের আঙুলে চোট থাকায় সাকিব খেলতে পারেননি। তাকে ছাড়াই ২৭৪ রানের পুঁজি নিয়েও জয় তুলে নেয় টাইগারররা। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে ৪ রানে জেতে বাংলাদেশ।

দেশে এসে কিছুদিন বিশ্রামে কাটাবেন ক্রিকেটাররা। এরপর জুনে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ। তার আগে মে মাসের শেষদিকে আবার প্রস্তুতি শুরু হবে টিম বাংলাদেশের। জানা গেছে, ২৮ মে ক্রিকেটারদের রিপোর্ট করতে বলা হয়েছে। ১০ জুন টেস্ট খেলতে আসবে আফগানরা।

একই রকম সংবাদ সমূহ

দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউটবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?