শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাতক্ষীরায় স্কুল শিক্ষক নিয়োগ!

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল শিক্ষক নিয়োগ, প্রতিকার চেয়ে উপপরিচালক খুলনা অঞ্চল খুলনা সহ সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এর নিকট ভুক্তভোগী স্কুল শিক্ষক কতৃক লিখিত অভিযোগ।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার তালতলা আদর্শ মাধ্যমিক বিদ‍্যালয় এর সিনিয়র সহকারী শিক্ষক এস এম মোর্তজা আলম গত ইং ৮ আগস্ট ২০১০ সালে ইংরেজি নিবন্ধন কৃত সনদধারী হিসাবে অত্র স্কুলে নিয়োগ প্রাপ্ত হয়। ঐ স্কুলের প্রধান শিক্ষক মোঃ শিক্ষক রেজাউল করিম এর অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করার কারণে বিরোধ সৃষ্টি হয় মোর্তজা আলমের সাথে। যার পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষক রেজাউল করিম হিংসার বশবর্তী হয়ে, শিক্ষক এস এম মোর্তজা আলমকে তার প্রাপ্ত অধিকার হতে দীর্ঘদিন বঞ্চিত করে। অধিকার আদায়ের জন্য সহকারী শিক্ষক মোর্তজা আলম জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করে প্রতিকার চাই, তাতেও কোনো ফল না পেয়ে ২০১৫ সালে সাতক্ষীরা আদালতে মামলা করেন শিক্ষক মোর্তজা আলম বাদী হয়ে। ঐ মামলায় অত্র স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিমসহ স্কুল সংশ্লিষ্ট কয়েকজনকে বিবাদী করে, যার মামলা নং ২০৩/১৫। ঐ মামলায় আদালতের বিচারক সোলেনামা শর্ত অনুযায়ী প্রধান শিক্ষক ও বিবাদী রেজাউল করিমকে ক্ষমা করেন। কিন্তু আদালতের রায়কে তোয়াক্কা না করে আবারও সহকারী শিক্ষক মোর্তজা আলমকে হেনস্থা করেন প্রধান শিক্ষক রেজাউল করিম। ভুক্তভোগী শিক্ষক মোর্তজা আলম আবারও সাতক্ষীরা আদালতে ২০২১ সালে মামলা করে যার মামলা নং ১৭৮/২১। উক্ত মামলায় আদালত উভয় পক্ষের দীর্ঘদিন শুনানি করে সহকারী শিক্ষক মোর্তজা আলমকে সকল অধিকারসহ উচ্চতর বেতন স্কেল দেওয়ার জন্য আদেশ প্রদান করেন। সুচতুর এবং দুর্নীতিবাজ প্রধান শিক্ষক রেজাউল করিম বার বার আদালতের আদেশ ভঙ্গ করে, অত্র স্কুলের সহকারী শিক্ষক মোর্তজা আলমকে হয়রানিসহ নানা ধরনের নির্যাতন চালিয়ে যাচ্ছে। কিন্তু ভুক্তভোগী শিক্ষক তার অধিকার বঞ্চিত হওয়ায় আবারও আদালতের স্মরণাপন্ন হয় ন‍্যায় বিচারের জন্য। ২০২৫ সালে সহকারি শিক্ষক মোর্তজা আলম বাদী হয়ে ১২২/২৫ মামলা দায়ের করে। আদালত উক্ত মামলায় ২১ জানুয়ারি ২৬ সাল উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি করে। মামলার বাদী সহকারি শিক্ষক মোর্তজা আলমকে ইংরেজি বিষয় ভিত্তিক ক্লাস নেওয়া এবং ইংরেজি বিষয় পরিক্ষক হিসাবে তার কার্যক্রম চালানোর জন্য আদেশ দেয়। রায়ে আরো উল্লেখ করে অত্র স্কুলে ইংরেজি বিষয়ে শিক্ষক নিয়োগ স্থগিত আদেশ প্রদান করেন। আদালতের আদেশ আবারও অমান্য করে এবং শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম ভঙ্গ করে সেচ্ছাচারিতা ভাবে স্কুল বন্ধের দিন এবং স্কুল পরিচালনা কমিটির মিটিং না করে ইংরেজি বিষয়ে শিক্ষক হিসাবে শান্তনু সর্মা কে নিয়োগ ও যোগদান করান ঐ স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম।

এ বিষয়ে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ‍্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সামছুল হক এ প্রতিবেদককে মোবাইলে বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকার কারণে সভার রেজুলেশন এ আমি স্বাক্ষর করিনি এবং ঐ শিক্ষককে নিয়োগ দিতে নিষেধ করেন প্রধান শিক্ষক রেজাউল করিমকে। তার পরও প্রধান শিক্ষক আইনের কর্ণপাত না করে গায়ের জোরে তার ব‍্যাক্তিগত সার্থ হাসিলের জন্য আদালতের সকল আদেশ ভঙ্গ করে ২৬ সালের ১ ফেব্রুয়ারি মাঘীপূর্ণীমার ছুটির দিনে অবৈধ ভাবে স্কুলের শিক্ষক হাজিরা খাতায় সাক্ষর করায় এবং নিয়োগ দেখায়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন