শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় চিহ্নিত সন্ত্রাসী কোপা মাসুদ দুই সহযোগীসহ গ্রেপ্তার

গাজী হাবিব, সাতক্ষীরা: যৌথবাহিনীর বিশেষ অভিযানে সাতক্ষীরার চিহ্নিত সন্ত্রাসী মাসুদ রানা ওরফে কোপা মাসুদ অবশেষে গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার এলাকা থেকে তাঁকে তার দুই সহযোগী- শেখ বাদশা ও জুয়েল রানাসহ আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ধারালো চাপাতি ও মাদকদ্রব্য জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয়রা জানান, বহুদিন ধরে কোপা মাসুদ এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। তাঁর নেতৃত্বে সন্ত্রাসী দল প্রায়ই প্রকাশ্যে সাতক্ষীরার বিভিন্ন স্থানে অস্ত্রের মহড়া দিত এবং দোকানপাট, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে জিম্মি করে রাখত। এর ফলে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি ও আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। তাদের গ্রেপ্তারের খবর পেয়ে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

কোপা মাসুদ সাতক্ষীরা সদর উপজেলার দহকুলা গ্রামের বাসিন্দা। তাঁর দুই সহযোগী শেখ বাদশা ও জুয়েল রানা ব্রহ্মরাজপুর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সেনা ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী বিশেষ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ব্রহ্মরাজপুর বাজারে অভিযান চালিয়ে কোপা মাসুদ ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাওয়া চাপাতি ও মাদকদ্রব্য প্রমাণ হিসেবে জব্দ করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, কোপা মাসুদের বিরুদ্ধে সদর থানায় অন্তত পাঁচটি চাঁদাবাজির মামলা রয়েছে। এছাড়া তাঁর নামে একাধিক অভিযোগ তদন্তাধীন আছে। গ্রেপ্তারের পর সেনা ক্যাম্পে রাখা হয় তাদের, পরে বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর) দুপুরে থানায় হস্তান্তর করা হয়। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানে স্থানীয় জনসাধারণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তারা আশা প্রকাশ করেছেন, কুখ্যাত কোপা মাসুদ ও তার সহযোগীদের গ্রেপ্তার এলাকার স্বাভাবিক শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্‌ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিমবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন

মানবপাচারের শিকার ব্যক্তিদের অর্থনৈতিক পুনর্বাসন, উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা এবং তাঁদের উৎপাদিত পণ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন

‘আইনের অঙ্গনে প্রজ্ঞা, ক্রিকেটের মাঠে শ্রেষ্ঠত্ব’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আইনজীবীদের ক্রিকেটবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা
  • হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
  • সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের নতুন বাজার থেকে পশ্চিমপাড়া রাস্তাটির বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী
  • আলতাফ হোসেন বাবুর পিতার মৃত্যু, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ
  • সুন্দরবনে মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ জেলে জেলে ১ সপ্তাহেও বাড়ি ফিরেননি
  • সাতক্ষীরায় সম্প্রীতির অনন্য আলোকচিত্রে সেরা মাহফুজ আহমেদ
  • ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা : গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি
  • সাতক্ষীরায় ৪ হাজার ৬৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু