বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় টাকা না পেয়ে বছরের পর বছর ঘুরছেন ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের গ্রাহকরা, ক্ষোভ

জাহাঙ্গীর হোসেন: সাতক্ষীরার কলারোয়ায় ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের বিরুদ্ধে গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। দীর্ঘ ৫ থেকে ৭ বছর আগে মেয়াদোত্তীর্ণ হওয়া পলিসির টাকা আজও না পেয়ে প্রতারণার শিকার হচ্ছেন অসংখ্য গ্রাহক। ফলে হতাশা ও ক্ষোভে ফুঁসে উঠেছেন ভুক্তভোগীরা।

গ্রাহকরা জানান- গত ২০ আগস্ট বকেয়া টাকা পরিশোধের দাবিতে সাতক্ষীরা জেলা অফিসে ঘেরাও ও অনশন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী গ্রাহকরা। সেদিন জেলা ম্যানেজার শফিকুল ইসলাম তাদের আশ্বস্ত করেন, আগামী ৭ দিনের মধ্যে টাকা পরিশোধ করা হবে। কিন্তু প্রতিশ্রুত সময়সীমা পেরিয়ে গেলেও টাকা না পাওয়ায় চরম ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে কলারোয়া ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর শাখা অফিস ঘেরাও করেন অসংখ্য গ্রাহক। হঠাৎ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে সেখানে ছুটে যান কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন। তিনি গ্রাহকদের শান্ত করার চেষ্টা করেন এবং মোবাইল ফোনে জেলা ম্যানেজার শফিকুল ইসলাম এর সঙ্গে কথা বলেন। তবে কবে নাগাদ গ্রাহকরা তাদের প্রাপ্য টাকা ফেরত পাবেন সে বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন এ সময় গ্রাহকদের আইনি পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। তার মতে, যদি কোম্পানি প্রতিশ্রুতি ভঙ্গ করে থাকে, তবে আইনগত প্রক্রিয়ায় এগিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই।

ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করেন, বছরের পর বছর ধরে টাকা না পেয়ে তারা আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকেই চিকিৎসা, শিক্ষা ও জীবিকা নির্বাহের জন্য এই টাকা নির্ভর করলেও সেটি না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন গ্রাহকরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান