শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ডা. মাহাতাব মেমোরিয়াল হাসপাতালে চক্ষু ইউনিটের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: চোখের আধুনিক চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে সাতক্ষীরায় ডা. মাহাতাব মেমোরিয়াল হাসপাতালে নতুন চক্ষু ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে শহরের ডা. মাহাতাব মেমোরিয়াল হাসপাতালে চোখের অত্যাধুনিক যাবতীয় চিকিৎসা সেবা ও অপারেশনের লক্ষ্যে নতুন চক্ষু ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এ্যাসোসিয়েশনের ষাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ডা. মাহাতাব মেমোরিয়াল হাসপাতালে নতুন চক্ষু ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তণ মন্ত্রী ডা. আবতাবুজ্জামান।
উদ্বোধনকালে তিনি বলেন, “জীবনকে সুন্দর রাখে স্বাস্থ্যসেবা। একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার চোখ, যা দিয়ে মানুষ এই সুন্দর পৃথিবী ও প্রকৃতি এবং আপনজনকে দেখতে পারে, নিজের জীবনে শিক্ষা দীক্ষায় উন্নত করে সুন্দর করে গড়ে তুলতে পারে। সেবার মনমানুষিকতা নিয়ে অন্ধত্ব দূর করতে আমরা এই পদক্ষেপ গ্রহণ করেছি।”
এসময় উপস্থিত ছিলেন ডা. মাহাতাব মেমোরিয়াল হাসপাতালের নতুন চক্ষু ইউনিট হাসপাতালের পরিচালক ও ডা. আবতাবুজ্জামানের জ্যোষ্ঠ পুত্র ঢাকা বারডেম হাসপাতালের সিনিয়র আই কনসালটেন্ট ডা. খুরশীদ জামানসহ ডা. মাহাতাব মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে একজন চক্ষু রোগীর চোখের সফল অপারেশন সম্পন্ন করা হয়।
প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রোগী দেখবেন এবং চিকিৎসা সেবার পাশা পাশি চোখের অপারেশন ও করবেন তিনি।
এখানে চোখের চিকিৎসা এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য রয়েছে ফান্ডাস ক্যামেরা, রেটিনাল লেজার মেশিন, অফথ্যালমিক সার্জিক্যাল মাইক্রোস্কোপ, ফ্যাকো মেশিন, অ্যাপ্লানেশন টোনোমিটারসহ ¯িøট ল্যাম্পসহ বিশেষ করে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের চোখের জন্য যন্ত্রপাতির মাধ্যমে চোখের আধুনিক ও উন্নতমানের চিকৎিসা সেবা দেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল