শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নারী ও কিশোরীদের সমন্বয়ে মাসিক সভা

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলা ফিংড়ী ইউনিয়নের দক্ষিণ ফিংড়ী ঋষি পাড়ায় এবং আলিপুর ইউনিয়নে ভাড়ুখালী রাজবংশী পাড়ুই পাড়ায় পৃথকভাবে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” নামক প্রকল্পের আলোকে ৩৩ জন নারী ও কিশোরীদের সমন্বয়ে দল ভিত্তিক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ শে আগস্ট) বিকাল ৩টায় মাসিক সভা অনুষ্ঠিত হয়।

দল ভিত্তিক মাসিক মিটিং এ ২০জন নারী ও ১৩জন কিশোরী উপস্থিত ছিলো। মিটিংয়ে জাতীয় শোক দিবস, শিশু অধিকার ও শিশু সুরক্ষা, বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, বৃক্ষরোপন, সবজি চাষ, স্যানেটারি ন্যাপকিন, ডেঙ্গু জ্বর, পুকুরে ডুবে যাওয়া, যৌন প্রজনন স্বাস্থ্য ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। সদস্যদের নিজ অধিকার সম্পর্কে সচেতন করা হয় ও সকল সদস্যদের মতামতের প্রাধান্য দেয়া হয়।

গ্রুপের অংশগ্রহণকারী সদস্যরা বলেন, তারা আজও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তারা তাদের সমস্যা ও সমাধান সম্পর্কে সচেতন না হওয়ার কারণে বাল্যবিবাহের হার বৃদ্ধি, যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতনতার অভাব, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সম্পর্কে অসচেতনতা, অস্বাস্থ্যকর ল্যাটিনের ব্যবহার, ঝরে পড়া শিক্ষার্থী বৃদ্ধি, শিশু সুরক্ষা ও শিশু নির্যাতন সম্পর্কে ধারণা কম থাকা, নারী নির্যাতন ও নারী অধিকার সম্পর্কে অসচেতনতা, সরকারি পর্যাপ্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, কিশোরীরা ইভটিজিংয়ের শিকার, জন্ম নিবন্ধনে পিছিয়ে আছে, বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে অবহেলা ইত্যাদি বিষয়ে শিকার হচ্ছে প্রতিনিয়তই।

দলীয় সভা পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন, কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো. মনির হাসান ও হুমায়রা জামান।

উল্লেখ্য যে ব্রেকিং দ্য সাইলেন্সে’র উদ্যোগে নারী ও কিশোরীদের নিয়ে আলীপুর এবং ফিংড়ি ইউনিয়নে পৃথকভাবে ১৮টি মাসিক সভা অনুষ্ঠিত হবে। ইতিমধ্য ফিংড়ি ও আলিপুর ইউনিয়নে ১২টি মিটিং সম্পন্ন হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন