বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পণ্যের মূল্য বেশি নিলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের

শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। সিয়াম-সাধনার এই মাসে অসাধু ব্যবসায়ীদের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধে সাতক্ষীরা বড় বাজার মনিটরিং করেছে পুলিশ। রমজান মাসে কোনো দোকানদার ক্রেতার কাছে সরকার নির্ধারিত বাজারমূল্যের চেয়ে বেশি নিলে এবং তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন অতিরিক্ত পুলিশ সুপার।

শুক্রবার (২৪ মার্চ) বিকালে জেলা পুলিশের পক্ষে
অতিরিক্ত পুলিশ সুপার, সাতক্ষীরা সদর সার্কেল মীর আসাদুজ্জামানের নের্তৃত্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলোতে ঘুরে ঘুরে মনিটরিং করেন।

এসময় প্রতিটা মুদি দোকান, শাক-সবজি, মাছ-মাংস, বিভিন্ন জাতের মুরগির দোকান মনিটরিং সহ সঠিক ওজন দেয়া, মেয়াদ উত্তির্ন দ্রব্য বিক্রি না করা এবং দ্রব্যের দৈনিক মূল্য তালিকা রাখার পাশাপাশি কেহ যেন দ্রব্য মূল্য নিয়ে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেবিষয়ে নির্দেশনা দেয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার, সাতক্ষীরা সদর সার্কেল মীর আসাদুজ্জামান বলেন, আজ পবিত্র মাহে রমজানের প্রথম দিন। রমজান মাস উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি প্রতিরোধে আজ সাতক্ষীরার সবথেকে বড় বাজার “সাতক্ষীরা বড়বাজার” এর দোকানগুলোতে ঘুরে ঘুরে মনিটরিং সহ বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে।

তিনি বলেন, বাজার ঘুরে দেখতে পাই সরকার নির্ধারিত বাজার মূল্যের চেয়ে কিছু কিছু পণ্যের দাম বেশি নেওয়া হচ্ছে। আমরা সরকার নির্ধারিত বাজারমূল্যের চেয়ে বেশি নিলে এবং তা প্রমাণিত হলে তার তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে। অন্যান্য দেশে রমজান বা অন্য কোনো উৎসব এলে ব্যবসায়ীরা ক্রেতাদের জন্য ছাড় দেয়। আর আমাদের দেশের ব্যবসায়ীরা সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করেন। এটা খুবই লজ্জাজনক।

বাজার মনিটরিং কালে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফখরুল আলম খান, সদর থানার পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) নজরুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা এবং পেশাজীবী গাড়ি চালকদেরবিস্তারিত পড়ুন

ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরা মেডিকেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা

সাতক্ষীরা পৌরসভায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সেবার মান, কার্যকারিতা, বিদ্যমান চ্যালেঞ্জ ও নাগরিকবিস্তারিত পড়ুন

  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন