শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পাওয়ার গ্রিডে আগু*ন

সাতক্ষীরার বিনেরপোতা ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট টানা একঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে উপকেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে একটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে কয়েক ঘণ্টার জন্য জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে দুটি ইউনিট সচল হওয়ায় আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

উপকেন্দ্রের সহকারী প্রকৌশলী মোহাম্মদ রাসেল জানান, খুলনা থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসেছেন। কারিগরি টিম ক্ষতিগ্রস্ত সরঞ্জাম মেরামতের চেষ্টা করছেন। বৈরী আবহাওয়ার কারণে কাজ কিছুটা ব্যাহত হলেও আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানাতে পারেননি তিনি।

সাতক্ষীরা ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম জানান, ট্রান্সফরমারে অতিরিক্ত তাপ ও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে তাদের প্রাথমিক ধারণা করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন