শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট খেলা ও পুরস্কার বিতরণ

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট ২০২৩
ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ইউনিয়ন পর্যায়ের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ জুলাই) ব্রহ্মরাজপুর ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহযোগিতায় ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রপি বিতরণ করেন বঙ্গবন্ধু পরিষদ
সাতক্ষীরা পৌর শাথার সভাপতি ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সাত্তার, মহিলা ইউপি সদস্য নুর নাহার খাতুন, দহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার বিশ্বাস, শাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক দেবব্রত কর্মকার, মেল্লেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, জিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঢালী, পশ্চিম মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরমান আলী।

রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুয়ারা খাতুন, পূর্ব দহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শওকত আলী, মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন
আক্তার ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার প্রমুখ।

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর চূড়ান্ত পর্যায়ের খেলায় পূর্ব দহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন
করে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর টাইবেকারে মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৮-৭ গোলে পরাজিত করে
দহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করেছে।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খেলার প্রধান সমন্বয়কারী ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল খায়ের।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন