শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাস ব্যাপী
সাতক্ষীরা শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ মে) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাছিম ফারুক খান মিঠু’র
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থেকে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে মাস ব্যাপি এ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“বিদ্যুৎ নিয়ে একটি গোষ্ঠী অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা চালাচ্ছে। বিদ্যুৎ কয়েকদিনের মধ্যে একটু উন্নতি হবে।
ইন্দোনেশিয়া থেকে খুব শীঘ্রই কয়লা আসবে। কয়লা আসলেই বিদ্যুৎ আবার স্বাভাবিক হবে। বিদেশীরা আমাদের দেশের বিষয়ে সমাধান দিতে পারে না। আমরা
আমাদের দেশের বিষয়ে সমাধান করবো। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশের একজন সাহসী ও বিচক্ষণ প্রধানমন্ত্রী। জননেত্রী
শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে চলেছে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত
জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর আ’ লীগের সাধারণ সম্পাদক মো.
সাহাদাৎ হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উর্দ্ধতন সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, পরিচালক মনিরুল ইসলাম মিনি, শেখ
আবুল বাসার, সৈয়দ শাহিনুর আলী, কামরুজ্জামান মুকুল, গোলাম আজম, দ্বীনবন্ধু মিত্র, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল তুহিন, দপ্তর সম্পাদক মীর আরিফুজ্জামান প্রমুুখ।

মেলায় ইভেন্ট ম্যানেজমেন্টে দায়িত্ব পালন করছেন বেনারসি ইভেন্ট ম্যানেজমেন্ট। উল্লেখ্য, এবারের বাণিজ্য মেলায় ৭২টি স্টল স্থান পেয়েছে।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।

একই রকম সংবাদ সমূহ

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন