শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় আসামি পক্ষে সাফাই সাক্ষী দিলেন রিজভী

২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় আসামি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে সাতক্ষীরার আদালতে সাফাই সাক্ষী দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবিরের আদালতে তিনি আসামিপক্ষে সাফাই সাক্ষী দিলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন।

আগামি ৬ জানুয়ারি এ মামলার যুক্তিতর্ক প্রদর্শনের দিন ধার্য রয়েছে।

পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, ‘আমি সাফাই সাক্ষী দিয়েছি। আদালতকে জানিয়েছি ঘটনার দিন ২০০২ সালের ৩০ আগস্ট আসামি হাবিবুল ইসলাম হাবিব ঢাকায় স্বেচ্ছাসেবক দলের এক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওইদিন তিনি সাতক্ষীরায় ছিলেন না।’

তিনি আরো বলেন, ‘আমরা ন্যায় বিচার পাবো বলে আশা করছি।’

সাতক্ষীরা আদালতের পিপি অ্যাড. আবদুল লতিফ বলেন, ‘আমরা সাফাই সাক্ষী রুহুল কবির রিজভীকে জেরা করেছি। আগামি ৬ জানুয়ারি মামলার যুক্তিতর্ক প্রদর্শনের দিন ধার্য রয়েছে।’

প্রসঙ্গত, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় ধর্ষিত মুক্তিযোদ্ধার স্ত্রীকে হাসপাতালে দেখে কলারোয়া হয়ে মাগুরা যাবার পথে তৎকালিন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে ক্ষমতাসীন বিএনপির নেতা-কর্মীরা হামলা করে বলে অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত মামলায় প্রথম দফায় ২৭ জনকে আসামি করা হলেও পুনঃতদন্ত শেষে পুলিশ নতুন করে বিএনপি’র সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন আসামির বিরুদ্ধে চার্জশীট দেয়।
এ মামলায় ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে কয়েকজনের সাফাই সাক্ষী নেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা