শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আগরদাঁড়ী নব-নির্মিত বাঁশঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করলেন এমপি রবি

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে
নব-নির্মিত ৮৪ নং বাঁশঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ মে) সকালে সদরের আগরদাঁড়ী ইউনিয়নের
বাঁশঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে ফিতা কেটে ও নব-নির্মিত বিদ্যালয় ভবনের ফলক উন্মোচন করে বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকায় এ পর্যন্ত ১৩০টির বেশি শিক্ষা
প্রতিষ্ঠানে বহুতল নতুন ভবন নির্মাণ করা হয়েছে এবং ১৩টি বিদ্যালয় ভবন নির্মাণের জন্য টেন্ডারের প্রক্রিয়ায় আছে। কিছু কিছু ভবনের নির্মাণ কাজ শেষ হতে চলেছে। গ্রাম এখন শহরে হচ্ছে। শহরের সকল সুবিধা গ্রামের মানুষের মাঝে পৌঁছে দিতে জননেত্রী শেখ হাসিনা অঙ্গিকার করেছিলেন তা আজ বাস্তবে রুপ নিতে চলেছে। গ্রাম হবে শহর। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গণি,
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র সদর উপজেলা প্রকৌশলী মো. ইয়াকুব আলী, সহকারি শিক্ষা অফিসার সঞ্জয় কুমার মন্ডল, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন,
আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, বাঁশঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম প্রমুখ।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৪ (পিইডিপি-৪) প্রকল্পের আওতায় ৪ তলা ভিত বিশিষ্ট ১তলা আনুভূমিক সম্প্রসারণ ভবন প্রাক্কলিত মূল্য ১ কোটি ১৫ লক্ষ ৯১ হাজার ২৪৭ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বাস্তবায়নে নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দ, বিদ্যালয়ের
শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার