শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আগরদাঁড়ী ইউপির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

“পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে” এই প্রাণের মূল্যবাণ বাণীকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২১ সালের এস এস সি/ দাখিল পরীক্ষায় এ প্লাস ও গোল্ডেন এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ চত্বরন ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন মিলন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ- জোহরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এড.শ্যামল ঘোষাল, আগরদাড়ী আমিনিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান, আবাদেরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ সরদার, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পল্টু বাসার, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, কাশেমপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মনিরুজ্জামান, নব-নির্বাচিত আগরদাঁড়ী ইউপি সদস্য সামছুর রহমান, বেতলা দাখিল মাদ্রাসার সুপার গোলাম রব্বানী, আগরদাঁড়ী মহিলা মাদ্রাসার সুপার আবুল হুসাইন, বকচরা দাখিল মাদ্রাসার সুপার রমজান আলী, আগরদাঁড়ী ইউপি সচিব আলকাজ আলী, মাওলানা ইমান আলী, মহিলা ইউপি সদস্য মনোয়ারা খাতুন, কামরুন্নাহার কুসুম, রেবেকা খাতুন, ইউপি সদস্য মোছাফুর জামান মকুল, মাসুদ, মজনু, হুমাইন কবির মকুল, আশরাফুল ইসলাম, তরিকুল ইসলাম, শহীদুল ইসলাম প্রমুখ। এসময় আগরদাঁড়ী ইউনিয়নের এসএসসি ও দাখিল পরিক্ষার্থী ২০২১ সালের এ প্লাস ও গোল্ডেন এ প্লাস পাওয়া ২৪ জন মেধাবী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট এবং তাদের অভিভাবকদেরকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় আগরদাঁড়ী ইউনিয়নের ইউপি সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন সামছুর রহমান দুলাল ও মিকাইল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন