রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার উন্নয়ন করার স্বার্থে যাহা করার দরকার আমি করবো : এমপি আশু

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকালে ১৪ নং ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগসহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু।

এসময় তিনি বলেন, আমাকে ভোট দিয়ে জয় করে ঋনী করেছেন, উন্নয়নের মাধ্যমে সেই ঋণ পরিশোধ করবো ইনশাআল্লাহ। আপনারা সকল ষড়যন্ত্র উপেক্ষা করে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো বলেন, সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সদর আসনের সকল সমস্যা সমাধান করা হবে। সাতক্ষীরার উন্নয়ন করার স্বার্থে যাহা করার দরকার আমি করবো। সরকার কতৃক যে বরাদ্ধ আসবে দিয়ে দিবো। সততার সাথে আমি কাজ করে যাবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সামছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য এস এম শওকত হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো.মশিউর রহমান বাবু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক মো. মিজানুর রহমান।

এসময় আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. শ্যামল ফেরদৌস পলাশ, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মাছুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মনোয়ার হোসেন, ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাবু সন্তোষ কুমার দাশ,ফিংড়ী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আজমীর হোসেন বাবু।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রাজ্জাক,জেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক কানাইলাল সানু, সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ফিংড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হুমায়ুন কবির, ফিংড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আজাদ হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ নেতা মো. আমিনুর রহমান, সদর এমপির ব্যক্তিগত সহকারী শেখ নাঈম হাসানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নের কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্ময় সভা

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভাবিস্তারিত পড়ুন

টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে

দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ছে সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা এতে ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ডুবে গেছে বাড়িঘর ও ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ, অচল হয়ে পড়া ড্রেনেজ ব্যবস্থা। অপরিকল্পিতভাবে মাছের ঘেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
  • ​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান