বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কারিমা স্কুল মাঠে ভূমিহীন সমাবেশ

শহরে খাসজমি বন্টন ও পুর্নবাসনের দাবিতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪ টায় কারিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভূমিহীন নেত্রী নুরজাহান সাদিয়ার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক ও জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব ও জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন। এছাড়াও বক্তব্য রাখেন ভূমিহীন নেতা ফিরোজ আহমেদ, হায়দার আলি, বাবুল হাসান, রাকিব হাসান, মনোয়ার ও ভূমিহীন নেত্রী আয়শা প্রমূখ।

বক্তারা বলেন, বাটকেখালী এলাকার ইয়াকুব জমাদ্দার এর ইট ভাটার মধ্যে প্রায় ৫ একর খাসজিম রয়েছে। ওই জমি অদ্যাবধি প্রশাসন উদ্ধার করতে পারেনি। অথচ ওই জমিতে হতদরিদ্র ভূমিহীনদের বসানোর জন্য তাদের কাছ থেকে কথিত ভূমিহীন নামধারী নেতারা লাখো লাখো টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের টাকা ফেরতপূর্বক ওই কথিত নেতাদের গ্রেফতারের দাবি জানান বক্তারা। বক্তারা আরও বলেন, ভূমিহীন জনপদের হতদরিদ্র মানুষদের নামে মিথ্যা মামলা দিয়ে প্রতিনিয়ত তাদের হয়রানি করছে কিছু কথিত ভূমিহীন নামধারী নেতারা। ওই নেতাদের হয়রানি থেকে হতদরিদ্র মানুষদের রক্ষা করার জন্য জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী