শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি: পৌষের মিষ্টি রোদ আর হিমেল হাওয়ায় প্রকৃতি যখন শীতের চাদর মুড়ি দিয়েছে, ঠিক তখনই সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস হাইস্কুল প্রাঙ্গণে বয়ে গেল এক পশলা আনন্দের হিল্লোল। বইয়ের পাতার লড়াই শেষে মঙ্গলবার ছিল প্রাপ্তির দিন, মেধার স্বীকৃতি আর আগামীর স্বপ্নে বিভোর হওয়ার দিন। মঙ্গলবার সকালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায়। কুয়াশাভেজা সকালে ছাত্রীদের চোখেমুখে ছিল ফলাফলের উৎকণ্ঠা আর অর্জনের উচ্ছ¡াস। স্কুলের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের মূল সুর বেঁধে দেন প্রধান অতিথি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সাতক্ষীরা জেলা ইউনিটের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ। শীতের এই রিক্ততা শেষে যেমন বসন্তের আগমন ঘটে, তেমনি কঠোর পরিশ্রমের মাধ্যমেই তোমাদের জীবনে সাফল্যের নতুন ঋতু আসবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন শিক্ষার গুণগত মান ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের সাবেক অভিভাবক সদস্য গোলক চক্রবর্তী, নজরউদ্দিন সরদার, আব্দুল মান্নান এবং বিডিএফ প্রেসক্লাবের সহ-সভাপিত জিএম আমিনুল হক, সাংবাদিক শামীম রেজা রাজু, ইমরান হোসেন, মেহেদি হাসান শিমুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাঁদের বক্তব্যে সাহিত্যের ভাষায় তুলে ধরেন যে, শিক্ষা কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ নয়; বরং মেধা ও মননের বিকাশে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চাও সমান গুরুত্বপূর্ণ।
সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় বহু প্রতীক্ষিত পুরস্কার বিতরণ। সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডলসহ অন্যান্য জ্যেষ্ঠ শিক্ষকদের উপস্থিতিতে মঞ্চে একে একে উঠে আসে কৃতি শিক্ষার্থীরা।
বার্ষিক পরীক্ষার মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের পাশাপাশি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতেও তুলে দেওয়া হয় পুরস্কার। হাতে পাওয়া পুরস্কার যেন শিক্ষার্থীদের কাছে হয়ে ওঠে শীতের সকালের একফালি তপ্ত রোদের মতো আনন্দদায়ক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক মো. নজিবুল ইসলাম, শামীমা আক্তার, অরুণ কুমার মন্ডলসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ। সবশেষে সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম বলেন, “এই অর্জন তোমাদের শেষ গন্তব্য নয়, বরং এক দীর্ঘ যাত্রার শুরু। ঋতুর পরিবর্তনের মতো তোমরাও প্রতিনিয়ত নিজেদের বিকশিত করো।” অনুষ্ঠানে প্রতিটি শিক্ষার্থীর চোখে ছিল নতুন শ্রেণিতে নতুন উদ্যমে পথচলার স্বপ্ন। শীতের প্রকৃতিকে সাক্ষী রেখে একঝাঁক তন্বী শিক্ষার্থী নিয়ে গেল আগামীর পথে এগিয়ে যাওয়ার দীপ্ত শপথ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা সদরের মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মরহুম আব্দুর রাজ্জাকের স্মরণে একবিস্তারিত পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারিবিস্তারিত পড়ুন

  • শহীদ প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকবেন কোটি মানুষের প্রাণে : প্রধান শিক্ষক মমিনুর
  • সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাতক্ষীরা সরকারি হাইস্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ
  • সাতক্ষীরার আলিপুর গার্লস হাইস্কুলে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী
  • সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
  • দিনভর ভোমরা ইউনিয়ন ঘুরে মানুষের খোঁজখবর নিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত