সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক


সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
মঙ্গলবার (১১ আগস্ট) দিনব্যাপী ধুলিহর ইউনিয়নের সফরের অংশ হিসাবে জনগনের দোয়া ও ভালোবাসায় সিক্ত হলেন সাতক্ষীরা সদর ও দেবহাটা থেকে নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা মুহাদ্দিস আব্দুল খালেক।
এসময় সফরের অংশ হিসাবে সর্বপ্রথম ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাদক বিরোধী জনসচেতনতা মুলক অনুষ্ঠানে অংশগ্রহন করেন। এর পরে ধুলিহর ইউনিয়নের সবচাইতে প্রান্তীক এলাকা যুগিপোতা গ্রামের যুগিপোতা উন্নয়ন সংগঠনের বার্ষিক সভায় অংশগ্রহন করে,এর পরে বড়দল সরকারী প্রাথমিক বিদ্যালয় অভিমুখে পিচ রাস্তা মেরামতের কাজ উদ্বোধন করেন,বিকালে বাগডাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন,এর ধুলিহর ইউনিয়নের জেয়ালা, বাগডাংগা, দামারপোতা, বড়দল পানিবন্দী এলাকা পরিদর্শন করেনঅ শেষ বিকালে বেতনা তীরবর্তী এলাকায় এক মতবিনিময় সভায় তিনি অংশগ্রহন করেন।এসময় উপস্থিত ছিলেন সাবেক সদর উপজেলার টিম সদস্য,আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক সফল চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মাস্টার আশরাফুজ্জামান খোকন,ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী রবিউল ইসলাম,নায়েবে আমীর মাওলানা হাফেজ ক্বরী আনওয়ারুল ইসলাম,শ্রমিক কল্যানের ইউনিয়ন সভাপতি মাস্টার আবুল হাসান,যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আব্দুল করিম,টিম সদস্য আব্দুল হাই প্রমুখ।
মাননীয় সংসদ সদস্য জননেতা মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব বলেন,আমি একক কোন দলের সংসদ সদস্য নয় আমাকে যে ভোট দিয়েছেন তারও যিনি ভোট দেন আমি তারও,আমি আপনাদের খাদেম,আপনাদের খেদমতে আমি সর্বদা নিয়জিত,আপনাদের এলাকার যাবতীয় সমস্যা ক,খ,গ,শ্রেনী ভুক্ত করে ফাইল করে আমার কাছে পাঠাবেন আমি যথা সম্ভব চেস্টা করব,তিনি প্রতিশ্রুতি দেন বাগডাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন কাম সাইক্লোন শেল্টার নির্মান করার,এলাকার জলবদ্ধতার জন্য তালিকা তৈরি করতে বলেন,সেই অনু্যায়ী ব্যবস্থা নেওয়া হবে,তিনি আরো বলেন,আমাদের তালা-কলারোয়া থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস অধ্যক্ষ ইজ্জতুল্লাহ পানি সম্পদ মন্ত্রনালয়ের সংসাদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন তার মাধ্যম দিয়ে আমরা কাজ করব।এসময় ধুলিহর ইউনিয়নের আপামর জনতার সাথে মিলিত হয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তিনি সমাধান করার চেস্টা করবেন বলে আশ্বস্ত করেন,জনগন তার জন্য প্রান খুলে দোয়া করেন,হাজার হাজার জনতা তার সাথে সাক্ষাৎ করেন এবং অকৃত্রিম ভালোবাসা জানান,তিনি জনগনের ভালো বাসায় সিক্ত হন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানবিস্তারিত পড়ুন


